সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে পুলিশ।পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার উত্তর বিশিউড়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাকে পরিবর্তন করে দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার কাছে তদন্তভার হস্তান্তরের দাবি জানানো হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা এগারোটায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত আমির ফয়সালের বাবা মোঃ নজরুল ইসলাম।
নেত্রকোণার চাঞ্চল্যকর আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে’ এলাকাবাসী ও নিহতের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে নিহতের বাবা জানান, গত ১ জুন রাত আনুমানিক ১১টার দিকে উত্তর বিশিউড়া গ্রামের...
সেপ্টেম্বর ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য কম টাকা লাগবে বলে প্রায় ২০ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে সাকিবুল ইসলামের বিরুদ্ধে।এ ব্যাপারে ওই কলেজের দ্বিতীয বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম শান্ত,হৃদয় আহমেদ গতকাল রোববার কলেজের অধ্যক্ষ বরাবরে লিখিত অভিযোগ করেছেন।নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।অভিযোগে জানা গেছে,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ৩,০০০ টাকা ধার্য করা হয়।
এর মধ্যে কলেজের ১ম বর্ষ ইউনিট কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম ৫০০ টাকা কম করে দেওয়ার ২,৫০০ টাকা করে প্রায় ২০জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের...