রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি রাস্তার কাজ: শেষ হতেই ভেঙে চুরমার:

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে নবনির্মিত সড়ক।কাজ শেষ হওয়ার মাত্র দু'সপ্তাহের মাথায় রাস্তার স্লাব ও কালভার্টের ঢালাই খসে পড়ে ভেতরের রড বেরিয়ে গেছে।একই সাথে দেখা দিয়েছে বড় বড় ফাটল।এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, আর চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।ইতোমধ্যে ভাঙা স্থানে অটোরিকশা উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।এঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হলে বিষয়টি ধামাচাপা দিতে কোন রকমভাবে হালকা সিমেন্ট ও বালু দিয়ে নবনির্মিত রাস্তা ও কালভার্টের ভাঙ্গা স্থানে প্রলেপ দিয়েই রাস্তা ও কালভার্টের সংস্থার কাজ শেষ করা হয়েছে বলে জানান এলাকাবাসী।তারা বলেন, ইতিপূর্বে এমন নিম্ন মানের কাজ আর কোথাও...

দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের এলএসটিডি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬)কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মোঃ মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ও পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয় ও প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেন। দিনাজপুর সদর উপজেলার হুগলীপাড়া প্রযুক্তি গ্রামে চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম এবং কৃষকের মাঠে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির প্রয়োগ সরেজমিনে পরিদর্শন করেন।এ সময় তাঁরা দিনাজপুর অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধান উৎপাদনের সমস্যা ও সমাধান, স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির...

উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ সামাজিক সমবেদনা প্রদান, সুন্নতে খাতনা অনুষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।৫ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার মো. সাইফুল ইসলামের বড়খারচরস্থ বাসভবনে যান।সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।সংগঠনের...

টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্গাপুর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে মোহনপুর ও দুর্গাপুর উপজেলা দল ১-১ গোলে সমতায় থাকে।পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।টাইব্রেকারে মোহনপুর ৩-২ গোলে দুর্গাপুরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।ফাইনালে দুর্গাপুর দলের পলাশ সর্বোচ্চ গোলদাতা ও অধিনায়ক জুবায়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে মোহনপুরের বাদল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং রায়হান সেরা গোলকিপার নির্বাচিত হন।ফাইনাল ম্যাচের ধারাবিবরণী বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা...