সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।এ ঘটনায় একই এলাকার ছামেদ ভূইয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা মো. লিটন ভূইয়া (৪৫)।লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২০ আগস্ট দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।সেখানে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরিবারের অভিযোগ, ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট দুপুরে সে বিষয়টি তার মাকে জানায়।পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মনোহরদী উপজেলা...

দিনাজপুরে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের (রেজিঃ নং- বি/১৭৬৫) দিনাজপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।২২ আগস্ট ২০২৬, শনিবার, দিনাজপুর রেলওয়ে স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলন শেষে সংগঠনটি পরিচালনার জন্য ৩০ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।এতে দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার আরিফুল সভাপতি এবং মো. এমরান হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজু।দিনাজপুর শাখার আহ্বায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং সদস্য মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের...

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপনের পর তা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি নামফলকটি উন্মোচন করেন।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আরএমপির প্রতিষ্ঠার মূল নামফলকটি অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করে আগের আদলে পুনঃস্থাপন করা হয়েছে। ঐতিহাসিক এ স্মারক পুনঃস্থাপনের মাধ্যমে আরএমপির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির...

মনোহরদীতে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে ঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আকাশ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।তিনি পেশায় একজন অটোরিকশা চালক।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন, আকাশ৷ফজরের নামাজ শেষে তার বাবা তাকে সজাগ করতে ডাকতে থাকেন।দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান। সকাল ৭ টার দিকে তার ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা।পরে তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তান্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।পরে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে আনার জন্য ঘর থেকে বের করলে তার মৃত্যু হয়।পরিবারের ধারণা,...

মনোহরদীতে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে হামলা-ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বাইপাস সড়কে অবস্থিত মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।নিহত রোগীর নাম আকলিমা বেগম (৩২)।তিনি উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া এলাকার কবির হোসেনের স্ত্রী। গত ১৩ আগস্ট পিত্তথলির অস্ত্রোপচারের জন্য তাঁকে মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক রাহাত বিন কাশেম তাঁর অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন...