মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি।মানসম্মত গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান ও উদ্ভাবনের পথ তৈরি হয়।আমাদের গবেষকদের সৃজনশীলতা ও পরিশ্রমই হাবিপ্রবিকে একটি মানসম্মত গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়...
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িতদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার ৬ জন এবং অন্যান্য মামলার ১০ জন আসামি রয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত...
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
মানসিক স্বাস্থ্য সমস্যা জনিত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিচর্যাকারীদের (কেয়ারার) অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখছে ‘কেয়ারার্স অ্যান্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্ট।এই প্রকল্পের মাধ্যমে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং তাদের সেবা প্রদানকারী কেয়ারাররা মর্যাদা, সমতা ও প্রয়োজনীয় শারীরিক-মানসিক সেবা পাচ্ছেন।
কেয়ারারদের উপযুক্ত সম্মান, স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করা গেলে পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে সমাজ হবে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক।রবিবার ২৬ জুলাই ২০২৬ দুপুরে দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান ‘কেয়ারার ওয়ার্ল্ড ওয়াইড’-এর ফাউন্ডার ও নির্বাহী পরিচালক অনিল পালিত।
সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময়...
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশ।অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ মহানগরীর চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মো. টনি (২০) এবং তানোর থানার দূর্গাপুর গ্রামের মো. রাসেল মণ্ডল (২৮)-কে গ্রেপ্তার করে।
এ সময় টনির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রাসেল মণ্ডল ইয়াবা বিক্রির কাজে টনিকে সহযোগিতা করছিলেন।অপরদিকে,...