বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২০ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ জানায়, নগরীতে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বোয়ালিয়া থানা পুলিশ দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে আটক করে।পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানের মাধ্যমে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বিষয়টিও আবারও প্রতিফলিত...
জুলাই ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, ভুয়া নোটিশের অজুহাতে মনোনয়নপত্র বাতিল এবং গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্।এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল হাকিম।২০ জুলাই ২০২৬ সোমবার দুপুর ২.৩০ মিনিটে ইনকাম ট্যাক্স কর কমিশনারের কার্যালয়ে ঈদগাহ বস্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৩ই জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার পর গত ০৬/০৭/২০২৬ তারিখে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো: মেহবুব হাসান চৌধুরী...
জুলাই ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে এক বিশাল উন্নয়নযজ্ঞ।শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলে আসা আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ১১৮ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকা খরচে ১২ তলা বিশিষ্ট এক মেগা ছাত্রী হল নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।এই আধুনিক ও চোখ ধাঁধানো হলটি উৎসর্গ করা হচ্ছে দিনাজপুরের কৃতি সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে হাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সরকারিভাবে প্রায় ৬০০ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের থাকার সমস্যা দূর করতে দু’টি ১২ তলা বিশিষ্ট হল নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যার একটি সাবেক প্রধানমন্ত্রী বেগম...