মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ০৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
বিশ্ব বাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজস্ব নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। এ উদ্যোগের মাধ্যমে তেল বাজারে সীমিত পরিসরে ভেনেজুয়েলার তেল ফেরার সুযোগ তৈরি হলেও, অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতেই থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে এই বিক্রি থেকে অর্জিত অর্থ যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে রাখা হবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখা যায়। নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি...
জানুয়ারি ০৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি, যার ফলে দেশের এলপিজি বাজারে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার এক নোটিশে সমিতি জানায়, আগামী ৮ জানুয়ারি থেকে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে পরিবহন ও খুচরা পর্যায়ে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। তারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)...
জানুয়ারি ০৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না এবং নির্বাচন কমিশন ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন থাকবে। তিনি জানান, কমিশন ইনসাফে বিশ্বাসী এবং প্রার্থী ও ভোটার—সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করছেন, তাদের সব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কোনো পক্ষের প্রতি পক্ষপাত দেখানো হবে না এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে...