মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত সময়োপযোগী: ইশরাক হোসেন

জানুয়ারি ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং এজন্য সরকারকে সাধুবাদ জানান তিনি। সোমবার রাজধানীর মতিঝিলের মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক হোসেন। অনুষ্ঠান শেষে তিনি সাম্প্রতিক ক্রীড়াঙ্গনের নানা ইস্যু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুরোপুরি...

ভোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে, কুয়াশায় ঢেকে গেছে শহর

জানুয়ারি ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করে রাজশাহী আবহাওয়া অফিস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় নগরজুড়ে কনকনে শীতের অনুভূতি বেড়েছে, ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রেণির কর্মজীবীরা। আবহাওয়া অধিদফতর জানায়, আগের দিনের তুলনায় মাত্র একদিনেই রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সকালে সূর্যের দেখা না মিললেও সারাবেলা ঘন কুয়াশা বিরাজ করেছে, যদিও কোনো বৃষ্টিপাত হয়নি।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এ শীত মৌসুমের...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ জকসু ও হল সংসদ নির্বাচন, ভোটগ্রহণ চলছে

জানুয়ারি ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে নিরাপত্তা তৎপরতা চোখে পড়ে, যেখানে নির্ধারিত পাস কার্ড প্রদর্শনের মাধ্যমে সংশ্লিষ্টদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটার শিক্ষার্থীদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কেবল ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে বলা হয়েছে এবং ভোট প্রদান শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার নির্দেশনা রয়েছে, যাতে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো...