শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ছাত্রদলকে “চান্দাভাই চাচ্চু” আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস আম্বার

ডিসেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ ‘আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পক্ষ থাকা’ শিক্ষ-কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেওয়ায় বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষিপ্ত হয়ে গেছে বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।একই সঙ্গে সে দাম্ভিকতা স্বরে ছাত্রদলকে "‘চান্দাভাই চাচ্চু" বলে আখ্যা দিয়ে  হুঁশিয়ারি করে বলেছেন, ‘কোনো মেয়াদোত্তীর্ণ অছাত্র রাকসুর আশেপাশেও যেন না দেখি।তাদের জন্য রুয়া (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন) আছে, রাকসুতে তাদের কাজ নাই। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব মন্তব্য করেছেন আম্মার।সালাহউদ্দিন আম্মার বলেছেন, ‘আল্টিমেটাম দিলাম আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীরা...

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দিনাজপুর সদর: শৈত্যপ্রবাহের পূর্বাভাস

ডিসেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- উত্তরের সীমান্তঘেঁষা জেলা দিনাজপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত।ডিসেম্বরের শেষভাগে এসে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুর সদরসহ পুরো জেলার স্বাভাবিক জনজীবন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর থেকেই জেলা শহর ও আশপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কর্মকাণ্ড।তীব্র শীতের কারণে দিনাজপুর শহরের প্রধান সড়ক, স্টেশন রোড ও বাহাদুর বাজারসহ জনাকীর্ণ এলাকা গুলোতে মানুষের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে।জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।যারা বের হচ্ছেন, তাদের পরনে দেখা যাচ্ছে ভারী শীতবস্ত্র।বিশেষ করে দিনাজপুর সদর উপজেলার খোলা এলাকা ও মাঠপ্রান্তরের জনপদগুলোতে শীতের কামড় সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। মাঠে কর্মরত কৃষক ও শহরের দিনমজুরদের ভোগান্তি...

দিনাজপুরে বিএনপির কোন্দল: জামায়াতের পালে হাওয়া

ডিসেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরের জেলা দিনাজপুরের রাজনীতির মাঠ।বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই ছড়িয়ে পড়েছে চরম অসন্তোষ।দলীয় প্রার্থীর নাম পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন মনোনয়নবঞ্চিত হেভিওয়েট নেতাদের অনুসারীরা।কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও মশাল মিছিল, আবার কোথাও কাফনের কাপড় পরে ও গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির এই চরম অভ্যন্তরীণ কোন্দলকে পুঁজি করে প্রতিটি আসনেই নিজেদের জয়ের সম্ভাবনা দেখছে জামায়াত ইসলামি।দলটির দাবি, বিএনপির বিভক্তির সুযোগে ভোটাররা জামায়াতের পাল্লায় ঝুঁকবেন। দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী):- এই আসনে সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হককে বাদ দিয়ে একেএম কামরুজ্জামানকে...