মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে কৃষিজমির মাটি কাটায় পাঁচজনের ১০ দিনের কারাদণ্ড

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে পাঁচজনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২০ ডিসেম্বর) পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়।উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে তা পরিবহন ও বিক্রির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই আদালত বসিয়ে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর করা হয়, যা স্থানীয়ভাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানের সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা...

রাবির আওয়ামীপন্থি ডিনদের অফিস ও রেজিস্টারের কক্ষে তালা মারলেন শিক্ষার্থীরা

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ মেয়াদ শেষ হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়জন আওয়ামীপন্থি ডিন স্বপদে বহাল থাকার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।তাদের অপসারণের দাবিতে রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন রাকসু ও সাধারণ শিক্ষার্থীরা।এরপর রেজিস্টারের কক্ষেও তালা মারেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তাদের ডিনস কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, ইনকিলাব, ইনকিলাব, আওয়ামী ডিনদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, স্লোগান দিতে দেখা যায়। এ সময় রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, আমরা চাই না আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া...

পশ্চিম রেলের প্রধান প্রকৌশলীর যশোর-খুলনা রেলপথ পরিদর্শন

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ যশোর-খুলনা রেলপথের চলমান কাজ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম।এসময় তার সাথে ছিলেন, বিভাগীয় প্রকৌশলী–১ (পাকশী) মোঃ হানিফ, এবং সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ (যশোর)।তারা গ্যাংকারে যোগে যশোর থেকে খুলনা পর্যন্ত রেলপথের বিভিন্ন কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে রেললাইন, স্লিপার, ব্যালাস্ট, সিগন্যালিং ব্যবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।পাশাপাশি চলমান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় প্রধান প্রকৌশলী কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।রেলপথের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে...

যমুনা রেলসেতু বাস্তবায়নে তিন হাজার কোটি টাকার আর্থীক অনিয়োমের অভিযোগ

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ বৈদেশিক ঋণে বাস্তবায়িত মেগা প্রকল্প যমুনা রেলসেতু নির্মাণে সরকারি অর্থ ব্যয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।যা রেলওয়ের অডিট শাখা, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্প অডিট অধিদপ্তর (ফ্যাপাড) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক প্রতিবেদন এবং নথিতে প্রকল্পের ব্যয় ও ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতার মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে।এসব ব্যয়ের বড় অংশেই প্রকল্প পরিচালক ও রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।প্রকৌশলীদের আপত্তি উপেক্ষা করে প্রকল্প পরিচালকের ‘ম্যাজিক নোটে’ উচ্চ দর নির্ধারণ এবং ভুয়া বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাটের নানা অভিযোগ এখন খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থা গুলো। রেলওয়ের অডিট শাখা-২, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত...

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রস্তুতি স্পষ্ট হতে শুরু করেছে। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা, যা নির্বাচনী মাঠে দলটির কৌশলগত অবস্থানকে নতুন করে সামনে এনেছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আইনজীবী, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যা স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতার ইঙ্গিত দেয়। মনোনয়নপত্র সংগ্রহের পর আবু তালেব বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও...

হাদি হত্যা তদন্তে নতুন মোড়: অভিযুক্ত ও সহ-যোগীদের হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, এ মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডি। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত এখনো গ্রেপ্তার...