মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে শাহবাগ অবরোধ

ডিসেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় তারা রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন।অবরোধের কারণে রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে।অবরোধের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, ছাত্র শক্তি নামে একটি সংগঠন শাহবাগে রাস্তা অবরোধ করেছে।তারা হাদির ওপর হামলা ও আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এছাড়া তারা অভিযোগ করছেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে।ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের...

৮৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

ডিসেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।১৪ ডিসেম্বর দুপুর ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত মোট ৮৭টি হারানো মোবাইল ফোন শনাক্ত করে। পুলিশ কমিশনার আজ এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে...

রেলওয়ে পূর্বাঞ্চল আরএনবি কর্তার ৩০ সদস্যকে বদলি, অর্থ বাণিজ্যর অভিযোগ

ডিসেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পূর্বাঞ্চলে একদিনেই ৩০ জন সদস্যকে বদলি করা হয়েছে।১১ ডিসেম্বর  পৃথক চারটি দপ্তরাদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনিক স্বার্থে বদলি দেওয়া হলেও এসব বদলির আড়ালে চলছে দীর্ঘদিনের ‘বদলি–বাণিজ্য’।চিফ কমান্ড্যান্ট (পূর্ব) এর অধীনে সিআরবিস্থ সদর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত দুটি আদেশে ৭ জন করে মোট ১৪ জন সিপাহিকে বদলি করা হয়।আদেশে বলা হয়, বদলি ১৬ ডিসেম্বরের মধ্যে কার্যকর করতে হবে।অন্যথায় ১৭ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে একই দিন চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর স্বাক্ষরে জারি হওয়া আরও দুটি দপ্তরাদেশে ৮ জন করে মোট ১৬ জন সিপাহিকে বদলি করা হয়েছে।এই আদেশ ১৩ ডিসেম্বরের...