মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার রাত ৮টার দিকে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে বলা হয়, হাসপাতালে তাঁর বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপটে দেশের মুসলিম নাগরিকদের দোয়া করতে হবে। তারা জানান, আমরাও তার জন্য দোয়া করছি, যেন আল্লাহ রাব্বুল আলামীন দ্রুত সুস্থতা দান করে জাতির এই কঠিন সময়ে আবারও দেশের কল্যাণে দায়িত্ব পালনের সুযোগ করে দেন।হেফাজত নেতারা স্মরণ করেন, ২০১৩ সালে শাহবাগের ঘটনার সময় খালেদা জিয়া ইসলামবিদ্বেষী প্রবণতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন। ধর্ম...
নভেম্বর ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাস্তবে রূপ দিতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। এ পদ্ধতিতে ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত ৯২ হাজার ৩৮৫ জন বাংলাদেশি ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার রয়েছেন ১৪ হাজার ৮৪১ জন।
নির্বাচন কমিশন জানায়, গত ১৯ নভেম্বর থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। শুধু প্রবাসীই নন, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও চাইলে এ পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নিবন্ধনকারীদের ঠিকানায়...