মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চলামান শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করার আশঙ্কায় ট্রেন চলাচলে বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।ঘন কুয়াশায় সিগন্যাল, লেভেল ক্রসিং গেইট বা রেললাইনে প্রতিবন্ধকতা দৃশ্যমান না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।এ অবস্থায় ট্রেন পরিচালনায় সংশ্লিষ্ট কর্মচারীদের বিশেষ সতর্কতা নিশ্চিত করতে মোট ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে।সম্প্রতি রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. আরফিন নাহার স্বাক্ষরিত একটি চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।চিঠিটি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পাকশী ও লালমনিরহাটকে পাঠানো হয়েছে।এতে সতর্ক করা হয় যে, নির্দেশনা গুলো অনুসরণ না করলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এবং এতে...
নভেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- 'দেশীয় জাত–আধুনিক প্রযুক্তি' 'প্রাণিসম্পদে হবে উন্নতি' স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।কলেজ মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল মঞ্চে ফিরে আসে।র্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান।
এছাড়া উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ...
নভেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অবৈধভাবে সংঘবদ্ধ হয়ে সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২) ও একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো: রনি (৪০)।রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: রতন আলী (৩৪) এবং আওয়ামীলীগ কর্মী মো: মানিক মিয়া (৪০)।
তারা সকলেই রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা।গত ১০ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ১০টায় দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকার নিকটে গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও ৬০-৭০ জন ব্যক্তি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং...