শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিলেন ট্রাম্প, শান্তিচুক্তিতে চাপ বাড়ছে ইউক্রেনের ওপর

নভেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরোক্ষভাবে ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দিয়েছেন। যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের ‘নেতৃত্ব’ যুদ্ধ থামাতে তার প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধ উত্তরাধিকারসূত্রে পেয়েছে যা কখনো শুরু হওয়া উচিত ছিল না। এই যুদ্ধকে তিনি ‘সবার জন্য পরাজয়জনক’ বলে উল্লেখ করেন এবং বিশেষ করে লাখো মানুষের অকারণ মৃত্যুকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী, আগামী...

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ

নভেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকের মূল আলোচনায় ছিল দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজনৈতিক সহায়তার ভবিষ্যৎ সম্ভাবনা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া জ্বালানি, কৃষি, শিল্প, গার্মেন্টস ও স্বাস্থ্য খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।তিনি বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে আগ্রহী এবং আগামীতে যেই সরকারই...

এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের জরুরি তৎপরতা

নভেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং জরুরি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। চিকিৎসা বোর্ডের সদস্য ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন এবং এবার একাধিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। তার আগে থেকেই হৃদরোগজনিত সমস্যা থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। হার্টে স্থায়ী পেসমেকার ও স্টেন্ট থাকার পাশাপাশি ‘মাইট্রোস্টেনোসিস’ নামক একটি কন্ডিশন আগে থেকেই রয়েছে। এসব কারণে চেস্ট ইনফেকশন শুরু হওয়ায় তার...