মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পল পগবার ফেরা: দেড় বছরের নিষেধাজ্ঞার পর মোনাকোর জার্সিতে

নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ দীর্ঘ নিষেধাজ্ঞা ও ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে যাচ্ছেন পল পগবা। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে অবশেষে ম্যাচ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তার বর্তমান ক্লাব এফসি মোনাকো। শনিবার ফ্রেঞ্চ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামতে পারেন পগবা, যা তার প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াতে পারে। পগবার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপিং পরীক্ষায় পজিটিভ হওয়ায় তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আপিলের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা দেড় বছরে নামিয়ে আনা হয়, যা শেষ হয়েছে সম্প্রতি।নিষেধাজ্ঞা শেষে পগবা এফসি মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেন গত জুনে। কিন্তু অ্যাঙ্কেল ইনজুরির কারণে এতদিন মাঠে নামা হয়নি তার। ফিটনেস ফিরে পাওয়ার পর প্রথমবারের মতো দলীয়...

দুবাই এয়ারশোতে তেজস বিধ্বস্ত, প্রশ্নের মুখে ভারতের যুদ্ধবিমান প্রকল্প

নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ দুবাই এয়ারশোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই বিমান প্রকল্প নিয়ে নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক এ ঘটনা কেবল প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অন্যতম প্রধান প্রতিরক্ষা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হাল) এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে তৈরি তেজস যুদ্ধবিমান ছিল ভারতের দীর্ঘদিনের জাতীয় গর্বের প্রকল্প। ২০২১ সালে ভারতীয় বিমানবাহিনী তেজস এমকে–১এ ভ্যারিয়েন্টের ৮৩টি বিমান কেনার জন্য প্রায় ৬.৫ বিলিয়ন ডলারের সমমূল্যের চুক্তি করে। এতে প্রতিটি বিমানের দাম দাঁড়ায় আনুমানিক ৪৩ মিলিয়ন ডলার, আর ট্রেইনার ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারিত ছিল প্রায়...

আসন্ন মহাবিপর্যয়ের সতর্কবার্তা, ভূমিকম্প মোকাবিলায় কাঠামোগত সংস্কারের দাবি

নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক ভূমিকম্পগুলোর প্রেক্ষাপটে আসন্ন বড় দুর্যোগের আশঙ্কায় জরুরি সতর্কবার্তা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। তারা বলেছে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত নগরায়নের শিকার বাংলাদেশ আজ মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তাই দেশের ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কালক্ষেপণ না করে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান আজকের ভূমিকম্পে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের রুহের মাগফিরাত কামনা করি। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আহ্বান জানাচ্ছি।বিবৃতিতে তিনি বলেন, আজকের ভূমিকম্পে যে আতঙ্ক তৈরি হয়েছে তা অমূলক নয়। বাংলাদেশের...

রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, লাল গালিচায় অভ্যর্থনা

নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয়। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগমনের পর ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়, যেখানে তোবগে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনারে সম্মান জানানো হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।...