মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের ধরাবান্ধা দিঘীরপাড় গ্রামে গভীর রাতে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড।গত ১১ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এলাকার বাসিন্দা কাজল মিয়ার বসতঘরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলে পরিবার ও প্রতিবেশীরা কিছুই রক্ষা করতে পারেননি।স্থানীয়দের ধারণা—এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত অগ্নিসংযোগ; কারণ ঘরের আশপাশে কোনো দুর্ঘটনাজনিত আগুনের উৎস পাওয়া যায়নি।আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় নথিপত্র, এবং বাড়ির অংশে থাকা ছোট মুদির দোকানের সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশীরা প্রাণপণ চেষ্টা করলেও ততক্ষণে পুরো বসতঘর ধসে পড়ে এবং ভেতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।প্রাথমিক হিসাবে কাজল মিয়ার প্রায় দুই লাখ...
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে ১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং ককটেল হামলা করেছে।হামলায় বাড়ির তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয়।বিপ্লবের বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকায়।হামলার সময় তার বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রাখা হয় এবং মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়িপেটা করা হয়।
পরিবারের বক্তব্য অনুযায়ী, রাতে প্রায় ১০০-১৫০ জন মানুষ বাড়িতে আসে।বাইরে মূল ফটকে তালা থাকায় সবাই ঢুকতে পারেনি।পরে ৩০-৪০ জন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং দোতলায় উঠে বিপ্লবকে খুঁজতে থাকে।তাকে না পেয়ে বাড়িতে তাণ্ডব চালানো হয়।হামলাকারীরা নিচতলায়...
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
চীনে স্বর্ণ অনুসন্ধানে নতুন মাইলফলক যোগ হয়েছে লিয়াওনিং প্রদেশে। দাদংগোউ এলাকায় আবিষ্কৃত বিশাল খনিটি দেশটির ১৯৪৯ সালের পর এককভাবে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণভান্ডার হিসেবে নিশ্চিত করেছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। মাত্র ১৫ মাসের অনুসন্ধানে চিহ্নিত এই ভান্ডারে প্রায় ১,৪৪৪ টন স্বর্ণ রয়েছে বলে জানা গেছে, যা বর্তমান বাজারদরে ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি মূল্যের সমান।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খনিটিতে প্রায় ২৫.৮৬ লাখ টন আকরিক রয়েছে এবং প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। তারা এটিকে ‘অতি-বিশাল’ হিসেবে আখ্যা দিলেও আকরিকের স্বর্ণমান তুলনামূলকভাবে কম। তবে অর্থনৈতিক সম্ভাব্যতা নিয়ে প্রাথমিক মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। নিরাপত্তাজনিত ও কৌশলগত কারণে খনিটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি; শুধু জানানো হয়েছে...
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, কমিশনের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে সব দলই সমানভাবে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পান।
তিনি দলীয়ভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, খুব শিগগিরই নির্বাচন সামনে চলে আসছে এবং এটিকে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সব পক্ষের সহযোগিতা জরুরি।সকালের সেশনটি শুরু হয় সাড়ে ১০টায়। প্রথম ধাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ...
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিভাগীয় সমাবেশ উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরীর এস.কে ফুড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে রাজশাহীর ৮ জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলার কমিটির সদস্যরা অংশ নেন।দুপুর ২টা পর্যন্ত চলা এই সমাবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।সমাবেশ শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
৩৬ জুলাই আহত মুক্তিযোদ্ধা সাংবাদিক সানোয়ার আরিফ, কালের কণ্ঠের আহত সাংবাদিক নাঈম হোসেন এবং সংবাদ চলমানের সাংবাদিক মতিউর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।পাশাপাশি রাজশাহীর ৮ জেলা, মহানগর...
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ।ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে।কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়।আজ এই কথা গুলো মনে রেখে আমি গত নির্বাচনের হিসাব গুলো দেখাতে চাই।কত পারসেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলাম ? পাঁচ পারসেন্ট ? সাত পারসেন্টের বেশি না।রাতারাতি লাভ দিয়ে একান্নতে চলে যাবেন, এইটা মনে করি না।বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দেবে না।কারণ, আপনাদের তারা বিশ্বাস করে না।
শনিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন।নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, আজ একটা দল সংকটকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
যখন আমরা সবাই মিলে...