মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিশ্বখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের জীবন ও কর্ম নিয়ে যৌথভাবে একটি নাটক নির্মাণে এক হতে যাচ্ছে পাকিস্তান ও ইরান। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে এবং মুসলিম দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত, পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এবং দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)-র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাকিস্তান প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রী আতাউল্লাহ তারার ইরানের প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, উর্দু...
নভেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার কারণে টানা দ্বিতীয় দিনের মতো শনিবার (৮ নভেম্বর) ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার বিমানযাত্রা। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার যেখানে প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছিল, শনিবার সেই সংখ্যা ছয় হাজারের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন কর্তৃপক্ষ।
রোববার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা ৩৯তম দিনে গড়িয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছে। ১ অক্টোবর শুরু হওয়া এই অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সরকারি কার্যক্রমের...
নভেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে এখন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, জনগণ ভোটের অপেক্ষায় আছে। এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার আদায় করে নিতে চায়। তাই নির্বাচিত সরকার ও প্রতিনিধিত্বশীল প্রশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বিএনপি ও মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে নির্যাতিত জীবনযাপন করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন, সেখানে তাকে নানা নির্যাতনের মধ্য দিয়ে রাখা হয়েছিল, যার ফলে...
নভেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এনেছে সরকার। আটজন জেলা প্রশাসককে (ডিসি) পদোন্নতি দিয়ে যুগ্মসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন ১৫ জেলায়। শনিবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগে, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, বগুড়ার জেলা প্রশাসক...