মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ফুটবল মাঠে এক যুগান্তকারী ক্যারিয়ারের পর এবার বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পিয়ার্স মর্গানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা জানিয়েছেন, শিগগিরই ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর অবসরের পর আর এই খেলায় যুক্ত থাকার ইচ্ছাও নেই।রোনালদো বলেন, “খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, হয়তো আমি কাঁদবও। কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত। ২৫ বছর বয়স থেকেই ভেবেছি, মাঠের পরের জীবনটা কেমন হবে। তাই এই পরিবর্তনটা আমি সামলাতে পারব।”
বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তার সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে এর আগে আসন্ন বিশ্বকাপ যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সে টুর্নামেন্টে পর্তুগালের জার্সিতে শেষবার মাঠে নামতে চান তিনি।২৩ বছর আগে পর্তুগালের...
নভেম্বর ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ব্যস্ত বাণিজ্যকেন্দ্র মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতের আঁধারে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বাজারের কাঁচা দোকানগুলো জ্বলে ওঠে। মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে দমকল কর্মীরা এসে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, “আগুন লাগার সময় পুরো বাজার অন্ধকারে ছিল— দোকানগুলো বন্ধ, আর তীব্র বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বজ্রপাত থেকে কাঁচা দোকানঘরে আগুনের সূত্রপাত হয়।”তিনি আরও জানান, এলাকাটিতে পানির কোনো উৎস...
নভেম্বর ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র— ইতিহাসের নতুন অধ্যায় রচনা করলেন জোহরান মামদানি। প্রথমবারের মতো কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ভোট গণনা শেষে অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করে তার বিজয়ের খবর।৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই বিশ্বনগরীতে মামদানীর জয় নতুন দিগন্ত উন্মোচন করেছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নেতৃত্বে এভাবেই প্রথমবার এক দক্ষিণ এশীয়-মুসলিম মুখ উঠে এল।
তবে নাগরিকদের কাছে তার জনপ্রিয়তার কারণ ধর্ম বা জাতিগত পরিচয় নয়— মূল আকর্ষণ ছিল তার নির্বাচনী অঙ্গীকার ‘সাশ্রয়ী জীবনযাপন’। নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেওয়া মামদানি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পক্ষে সোচ্চার ছিলেন।তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউইয়র্কের...