মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী নার্স বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।অভিযুক্ত চিকিৎসকের নাম আহসান হাবিব (২৯)।তাঁর বাড়ি নওগাঁ।তিনি রাজশাহীতেই থাকেন।গত ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে।
এমবিবিএস চিকিৎসক আহসান হাবিব ওই প্রতিষ্ঠানটির আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।ভুক্তভোগী নার্স (২৫) অন্য একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত।বিয়ের প্রলোভন দেখিয়ে চিকিৎসক আহসান হাবিব তাঁকে আল-আরাফাহ ক্লিনিকে নিজের চেম্বারে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে তাঁর অভিযোগ।এজাহারের বর্ণনা অনুযায়ী, দুবছর আগে ওই নার্স...
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯)।সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতঃ কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়।
পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ...
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবৈধ দোকান এবং ভবঘুরে-ভাসমানদের উচ্ছেদ অভিযানের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দোকান উচ্ছেদ বা ভবঘুরে সরানো সঠিক সিদ্ধান্ত নয়।”
নাসিরের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া। তিনি লিখেছেন, “ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপস্থিতি নারী শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পর্যাপ্ত আলোকসজ্জা ও নজরদারি নিশ্চিত করা জরুরি।”ছাত্রদল নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের...
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে।সোমবার রাত ৯টার দিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।
আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ ‘মন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার মাঝামাঝি উপকূলে আঘাত হানতে পারে। আঘাতের সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রীয় বায়ুচাপের প্রভাবে বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঝড়ের প্রভাবে ইতোমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশা রাজ্যে সতর্কতা...
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। তিনি ২৭ অক্টোবর সকাল ১০-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে পরিচালকগণসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সকাল ১০-৩০ ঘটিকায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম...