বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জেন-জির আন্দোলনে টালমাটাল নেপাল

সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুসহ ললিতপুর ও ভক্তপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পর তরুণ প্রজন্মের সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ কারফিউ জারি করা হয়।কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস রিং রোডের ভেতরের সব এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে কারফিউ ঘোষণা করেছে। এর আওতায় বল্কুমারী ব্রিজ, কোটেশ্বর, সিনামঙ্গল, গাউশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চৌক, গঙাবু, বলাজু, স্বয়ম্ভূ, কালাঙ্কি, বলখু ও বাগমতী ব্রিজসহ পুরো রিং রোড এলাকায় সব ধরনের চলাচল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ললিতপুর জেলা প্রশাসনও সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে। এটি ললিতপুর মহানগরীর ২, ৪, ৯, ১৮ ও ২৫ নম্বর ওয়ার্ডের ভৈসেপাটি, সানেপা ও চ্যাসাল এলাকায় কার্যকর থাকবে। ভক্তপুর জেলা প্রশাসনও একই সময়ে মাধ্যপুর ঠিমি,...

দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমের পর অবশেষে স্বস্তি এনে দিয়েছে টানা বৃষ্টি। সোমবারের মতো আজ মঙ্গলবারও আকাশ থাকবে মেঘলা, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে জানান, আজ মঙ্গলবারও রাজধানীসহ আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম...

ডাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ

সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সোমবার সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের গড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে। তবে অপেক্ষার দীর্ঘ সময়ও কারও মুখে বিরক্তি দেখা যায়নি। বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এক শিক্ষার্থী বলেন, “সারারাত ঘুমাইনি। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিয়ে আমি ভীষণ আনন্দিত।”শিক্ষার্থীরা আরও মনে করছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী এই ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় ও ন্যায্য...