বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ডিসি-এসপি, সাংবাদিক ও গোয়েন্দাদের হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা হাসনাত

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ডিসি-এসপিরা চাপে পড়ে ছাত্রনেতাদের সঙ্গে এখন ভালো ব্যবহার করছেন।কিন্তু হাসিনার পতন না হলে তারাই গণভবনে প্রমোশনের লাইনে দাঁড়াত।৬ জুলাই রোববার সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে জুলাই পথযাত্রা শেষে সমাবেশে তিনি হুশিয়ারী দিয়ে এ কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা সাংবাদিকদেরও নজরে রাখছি।জুলাই অভ্যুত্থানে আমাদের সন্ত্রাসী আখ্যা দিতে যাদের ভূমিকা ছিল, আমরা তা ভুলে যাইনি।বসুন্ধরার সাংবাদিকরা আবারো স্বৈরাচারকে বৈধতা দিতে মাঠে নেমেছে।তারা আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র করছে।তিনি আরও বলেন, তরুণ সমাজ আর দালালি করতে চায় না। বাবারা যখন ব্যর্থ হয়েছেন, তখন সন্তানেরা রাস্তায় নেমেছে।যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান...

রাজশাহীতে ভুয়া সাংবাদিকের বিচারের দাবিতে এলাকাবাসির বিক্ষোভ ও মানব-বন্ধন

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে কথিত ভুয়া সাংবাদিক, সন্ত্রাসী ও রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে টিকাপাড়া খুলিপাড়া এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় খুলিপাড়া এলাকা থেকে শুরু হয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।পরে সেখানে আয়োজিত মানববন্ধনে প্রায় ১৫০-১৮০ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, ২১নং ওয়ার্ড বিএনপি, রাজশাহী মহানগর।মোঃ ডিকেন, সহ-সভাপতি, বাংলাদেশ তরুণ দল, রাজশাহী জেলা।মোঃ আজিজ, মোঃ বাদল, আবু...

সময় সংকটে মধ্যরাতে অনুষ্ঠিত নারী ফুটবল দলের ঐতিহাসিক সংবর্ধনা

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ গতকাল রাতের হাতিরঝিল আম্ফিথিয়েটারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য এক স্মরণীয় মুহূর্ত। মিয়ানমার থেকে ফেরার পর তারা রাত প্রায় ২টার দিকে ঢাকায় পৌঁছান এবং সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।রাত ৩টা ১৫ মিনিটে বাফুফে নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এই সংবর্ধনা আয়োজন করা হয় দেশের নারী ফুটবল দলের অর্জিত ঐতিহাসিক সফলতা উদযাপনের জন্য। মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশের জায়গা নিশ্চিত হয়।যদিও তিনদিন আগে থেকেই এশিয়ান কাপের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল নিশ্চিত হয়ে গিয়েছিল।এই সফলতা দেশের ফুটবল ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।এই সুযোগে তাদের সম্মান জানাতে বাফুফে মধ্যরাতে...

নির্বাচন ছাড়া কোনো পথ নেই:- বিএনপি মহাসচিব

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন।তিনি বলেন,“গণতন্ত্রের মূল চালিকা শক্তি হলো নির্বাচন।কিন্তু বর্তমান সরকার সে পথ বন্ধ করে দিয়েছে।আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।” সোমবার (৭ জুলাই) রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপির সিনিয়র নেতারা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, “বর্তমানে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। মানুষের ভোটাধিকার নেই, বাকস্বাধীনতা নেই।বিরোধী দল গুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে নেতা-কর্মীদের।এসব গণতন্ত্রের চরম...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাইয়ের সম্ভাবনা

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হতে পারে।আজ সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফল তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এখন কয়েকটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে।মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে যেদিন নির্ধারিত হবে, সেদিনই ফল প্রকাশ করা হবে। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।সারাদেশে ২ হাজার ২৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত...