শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনোহরদী অংশে সড়কের করুণ দশা জনদুর্ভোগের চরম রূপ ধারণ করেছে।বিশেষ করে সাগরদি বাজার থেকে ড্রেনেরঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ঈদুল আজহা সামনে রেখে এই দুরবস্থার কারণে জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদি এলাকার নাবাবী রেস্টুরেন্টের সামনের অংশে সড়কের মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।সামান্য বৃষ্টিপাতেই এসব গর্তে পানি জমে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেটকার চালকদের জন্য এটি একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে উঠেছে।যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, ড্রেনেরঘাট বাজার সংলগ্ন মহাসড়কের অবস্থাও প্রায় একই রকম।ওই এলাকায় সড়কের...