মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে,রাস্তায় পড়ে থাকা প্রতিবন্ধী যুবকের জীবন বদলে দিলেন ইউএনও

জুন ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।অবহেলার শহরে যেখানে সহানুভূতি অনেক সময় হারিয়ে যায়, সেখানেই ইউএনওর এক মানবিক পদক্ষেপ বদলে দিল এক অসহায় যুবকের জীবন।গতকাল (২ জুন) রাতে উপজেলার হাতিরদিয়া বাজার এলাকায় এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে রাস্তার পাশে অসুস্থ, নোংরা ও অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পথচারীদের অনেকেই তাকিয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি।কিন্তু বিষয়টি জানতে পেরে ইউএনও মুহাইমিন আল জিহান নিজেই ছুটে যান ঘটনাস্থলে।তিনি যুবকটিকে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করেন।এ বিষয়ে ইউএনও বলেন,"তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায়...