শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনা পূর্বধলায় ডিভোর্সী স্ত্রীর হত্যা মামলায় সাবেক স্বামীর মৃত্যুদন্ড

মে ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় ডিভোর্সী স্ত্রী কমলা খাতুনের হত্যা মামলায় নিহতের সাবেক স্বামী নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল হাসেম জানান, ২০২২ সালের ১৮ নভেম্বর বিকেল ৪ ঘঠিকার দিকে গাজীপুর টঙ্গী মিরা বাজার এলাকা থেকে কমলা খাতুন বের হয়ে নিখোঁজ হন।পরদিন ১৯ নভেম্বর সকাল ১০টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার খলিসাউড় এলাকার বালুচড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে কলাবাগান থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।ময়নাতদন্তে দেখা যায়, ধারালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। পরে নিহতের ভাই নিজাম...

রাজশাহীতে দুই মাথার বাছুরের জন্ম

মে ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে দুই মাথা, তিন কান ও চারটি চোখওয়ালা বাছুরের জন্ম হয়েছে।রোববার(৪ মে) সকাল নয়টার দিকে উপজেলার আলিপুর নান্দিপাড়া গ্রামের স্বরসতি দেবির বাড়িতে এমন ব্যাতিক্রম বাছুরের জন্ম হয়।বাছুরের জন্মের খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করেন।গরুর বাছুরের মালিক জানান, বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারেনি।এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছেনা। ঘটনাটি জানার পরেই বাছুরটির খোঁজ নিতে সেখানে ছুটে যান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস।এসময় তিনি জানান, কনজেনিটাল এনোমালিসের কারনে এ ধরনের বাচ্চা জন্ম নেয়।তবে জন্ম নেয়া বাছুর বেশি দিন বেঁচে থাকে না।গাভীর বাচ্চাটিকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা...

স্বাস্থ্য সেবা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত: প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন

মে ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- স্বাস্থ্য সেবায় কাঙ্ক্ষিত পরিবর্তনের উদ্দেশ্যে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবিত সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ খান কমিশনের পক্ষ থেকে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।এই ১২ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছিল ২০২৪ সালের ১৭ নভেম্বর।প্রতিবেদনে স্বাস্থ্য সেবা ব্যবস্থার কার্যকর উন্নয়ন, স্বচ্ছতা, এবং রোগীকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ রাখা হয়েছে বলে জানা গেছে।এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রস্তাবে বলা হয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ওষুধ সংক্রান্ত তথ্য এখন থেকে ই-মেইলের...

শাপলা চত্বরে নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ: হেফাজতের দাবি অনুযায়ী ৯৩ শহিদের নাম প্রকাশ

মে ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি।রবিবার (৪ মে) হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী জানান, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা এবং পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।তালিকাটি থেকে জানা যায়, নিহতদের অধিকাংশই ছিলেন যুবক।আজহারী জানান, দীর্ঘদিন পর হলেও তালিকা প্রকাশ করা সম্ভব হওয়ায় সংগঠনের অভ্যন্তরে স্বস্তি এসেছে। ২০১৩ সালের ওই ঘটনায় হেফাজতে ইসলাম দাবি করেছিল, শত শত নেতাকর্মী নিহত হয়েছেন।তবে এতদিন তারা কোনো প্রমাণস্বরূপ পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করতে পারেনি।এই বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরেই ক্ষোভ বিরাজ করছিল।এদিকে, তৎকালীন...