মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রেলপথে ফাটল, নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচল রাজশাহীতে

এপ্রিল ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর মোহনপুর রেলক্রসিং এলাকায় ভাঙা রেললাইনের ওপর দিয়ে ভোর থেকে ট্রেন চলাচল করছে।১৩ এপ্রিল রোববার ভোররাতে পবা উপজেলার এই অংশে ভাঙা রেললাইন দিয়ে বনলতা, চিলাহাটি এক্সপ্রেস এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলাচল করেছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। স্থানীয়রা জানায়, ভাঙা লাইনের বিষয়টি তারা রেল কর্তৃপক্ষকে জানানোর পর সকাল ৮টার দিকে রেলের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন। তবে তার আগেই কয়েকটি ট্রেন ঝুঁকি নিয়েই ওই লাইন অতিক্রম করে গেছে।এর আগেও একই স্থানে রেললাইন ভেঙেছিল, যা তখন মেরামত করা হয়েছিল। কিন্তু পুনরায় একই জায়গায় ফাটল দেখা দেওয়ায় রেলপথ রক্ষণাবেক্ষণের দুর্বলতা আবারও সামনে চলে এসেছে।এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) প্রকৌশলী আহসান হাবিব বলেন, "বিষয়টি আমি জানি, এটি মারাত্মক কোনো ঘটনা নয়।সামান্য...