মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী কারাগারে বন্দি থাকাকালে অসুস্থ বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু।মামলাটি গ্রহণ করে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, হাজি সেলিম, ইরফান সেলিম, তৎকালীন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, রাজশাহীর ডিআইজি প্রিজন বজলুর রশিদ, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান ও জেলার শাহাদাত হোসেন।
এজাহারে...
ফেব্রুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম আগেই পাল্টানো হয়েছে; যা এখন থেকে যমুনা রেলসেতু নামে পরিচিত।পাশাপাশি ওই সেতুর দুই পাশের দুটি স্টেশনের নামও পরিবর্তন হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সয়দাবাদ।টিকিট কাটার ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে ও রেল সেবা অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।বাংলাদেশ রেলওয়ে জানাগেছে, বাংলাদেশ রেওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম) পরিবর্তন হয়েছে।তাই আপনাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয় করতে হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম...
ফেব্রুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলা যুবদলের নতুন আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেন।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে মাসুদুল ইসলাম মাসুদ এবং সদস্য সচিব হিসেবে রেজাউর রহমান রেজা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন: মো. নুর আলম হক খোকন, মাসুদ রানা, রবিউল আলম শামীম, শহীদুল ইসলাম সাজু, শামীম আখতার শামীম এবং ফরিজার রহমান তপু।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী...
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ওয়াশিংটন, ২২ নভেম্বর ২০২৪: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।বিতর্কের মুখে ম্যাট গেটজ মনোনয়ন প্রত্যাহার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৫৯ বছর বয়সী পাম বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় তিনি ওষুধ ও অপিওয়েড সংকট মোকাবিলায় কমিশনের সদস্য ছিলেন।ম্যাট গেটজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।এরপর ট্রাম্প পাম বন্ডিকে এই পদে মনোনীত করেন।
বিশ্লেষকদের মতে, সিনেটে বন্ডির মনোনয়ন সহজেই অনুমোদিত হবে।ট্রাম্প প্রশাসনের নীতি গঠনে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা...
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা: প্রধান উপদেষ্টার কাছে আজ দুইটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের এই কমিশনগুলো প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুপারিশমালা প্রস্তুত করে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসনিক সংস্কার কমিশন ও অর্থনৈতিক সংস্কার কমিশনের চেয়ারম্যানরা পৃথকভাবে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশাসনিক সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারি দপ্তরগুলোর কাঠামোগত পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি দমনের সুপারিশ করা হয়েছে। অপরদিকে, অর্থনৈতিক সংস্কার কমিশন টেকসই উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নের জন্য নীতিগত দিকনির্দেশনা দিয়েছে।
প্রধান উপদেষ্টা প্রতিবেদনের সুপারিশগুলো পর্যালোচনা...
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থী হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণা করেছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রংপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।মতিউর রহমান দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি, তুরাগ থানার আমির এবং ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য হিসেবে পরিচিত।উলেখ্য, এর আগে ৮ ডিসেম্বর দিনাজপুর-১ আসনের প্রার্থী মাওলানা মো. খোদা বখস সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করলে পদটি শ‚ন্য হয়।তাঁর মৃত্যুর পর এদিন মতিউর রহমানের...
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের মাকিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হকের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।নিয়োগ বাণিজ্য, জাল সনদ ব্যবহার,গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ, অনিয়মিত উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের সঠিক হিসাব না দেওয়ার মতো গুরুতর অভিযোগগুলো উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিতভাবে জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন দাতা সদস্য ও সচেতন এলাকাবাসীর দাবি, প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতির সহযোগিতায় এসএসসি ভোকেশনাল কোর্স চালুর নামে পাঁচজন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা এবং তিনজন কর্মচারীর কাছ থেকে ৪৫ লাখ টাকা নিয়েছেন।এছাড়া বিদ্যালয়ের গাছ বিক্রির মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে একজন ভুয়া শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে...
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ তারুণ্যের উৎসব- ২০২৫ (২ ফেব্রুয়ারি) রোববার নেত্রকোণা মুক্তার পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মদন উপজেলা বনাম পূর্বধলা উপজেলার মধো চুড়ান্ত ফাইনাল খেলায় মদন উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়।জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান,জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক -অনুর্ধ্ব-১৭ তারুণ্যে উৎসব-২০২৫,নেত্রকোণা জেলা মুক্তার পাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়ায়,আমি এ বিজয়কে মদন উপজেলা বাসির বিজয় বলে মনে করি। বিজয়ী বালকদেরকে তিনি প্রাণ ঢালা অভিনন্দন জানান।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
সংবাদ প্রকাশের জেরে রাজশাহী কথিত দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলির নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত-২ এ মামলা দায়ের করা হয়।মামলাটি দায়ের করেন বিভাগীয় বন কর্মতার কার্যালয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো: জাহাঙ্গীর কবির।বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬(১), ৩৪ (খ)ও ৪১ মোতাবেক শাস্তিযোগ্য ও বিচার্য।মামলার বিবরণীতে উল্লেখ করা হয় দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলি কানিবক ও পাতি সরালি নামক দুই প্রকারের অতিথি পাখি জবাই করে রোষ্ট করে খাওয়ার ৩৩ সেকেন্ড ও ৫৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে যা স্থানীয় প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়।সেই ভিডিও ফরেস্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির অবগত হলে, তিনি সকল প্রকার প্রমান সংগ্রহ করে আদালতে...
ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ দুপুর ১২টায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্যাম্পাস-২-এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম তিনি বলেন:আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এবং ভবিষ্যতে তাদের সাফল্যের পথ প্রশস্ত করে।বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো: আব্দুর রাজ্জাক, কলেজ পরিদর্শক জনাব মো: আবু সায়েম, পরীক্ষা নিয়ন্ত্রক...