মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রাংশ ক্রয় ও ভর্তি ফি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়।
সম্প্রতি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম ও সরকারি ফি আত্মসাতের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদকের কর্মকর্তারা।
অভিযানে পাওয়া অনিয়ম
অভিযান চলাকালে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটি মেটাট্রনিক ইন্টিগ্রেশন ট্রেনিং যন্ত্র পাওয়া যায়, যা টেন্ডার নথিতে 'মেড ইন চায়না' উল্লেখ থাকলেও সেটি 'মেড ইন বাংলাদেশ' থেকে সংগ্রহ করা হয়েছে। যন্ত্রটি অচল অবস্থায় রয়েছে এবং এর ক্রয় সংক্রান্ত সঠিক প্রমাণপত্র...