বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- একটি নরম সুবাসে ভরা প্রভাতে, কলা ফুলের মধু খেতে আসে এক ছোট্ট পাখি। এই পাখিটি যেন প্রকৃতির নিঃশব্দ কবিতার ছোট ছোট ডানায় বহন করে আনে এক অপরূপ সুর। ফুলের পাপড়িগুলো উন্মুক্ত হয়ে তাকে স্বাগত জানায়, যেন তারা অপেক্ষায় ছিল তার জন্য। এই মধু খাওয়া শুধু তার ক্ষুধা মেটানো নয়, এটি এক রূপক, জীবন-সুধা গ্রহণের এক নীরব প্রতীক।
কখনো মনে হয়, আমরা মানুষেরা এই ছোট্ট পাখির মতোই নানা সৌন্দর্যের মাঝে খুঁজে ফিরি সেই এক চুমুক মধু, যা আমাদের তৃষ্ণা মেটাবে। জীবনও তো সেই খুঁজে পাওয়া, ফুলের মধু যেমন পাখির তৃষ্ণা মেটায়, তেমনি আমাদের মনকেও জীবন ভরিয়ে তোলে ছোট ছোট আনন্দের মুহূর্তে। আমাদের মনের আকাশেও হয়ত অনেকগুলো ফুল আছে, যেগুলো আমাদের আশ্রয় দেয়, ভালোবাসা দেয়, বেঁচে থাকার মানে দেয়।
এই পাখিটি তাই যেন এক দার্শনিক বার্তা নিয়ে আসে সে জানে যে, এই কলা ফুলের...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
প্রেস রিলিজপেটের ভেতর বিমানযাত্রীর ইয়াবা বহন £ এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক হশাআবিতে ৩০৮০ পিসইয়াবাসহ আটক ০১ জনহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ৩০৮০ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ পেশাদারমাদক কারবারি চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এয়ারপোর্ট (১৩) এপিবিএনের একটি বিশেষ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা ডিউটি করাকালীন গত ০৮/১১/২০২৪ খ্রি. ১০.৪৫ ঘটিকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এর সামনে নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশে ০১ জন যাত্রী নিজ দেহে অবৈধ মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘রাষ্ট্রদ্রোহী মনোভাব’ রয়েছে উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য উকিল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ড. মমতাজ উদ্দিন আহমদ (মেহেদী) তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।তিনি রাজনৈতিক ও পেশাগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী পরিচিত।
মমতাজ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও, তিনি কাপাসিয়া থেকে দুইবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ শিউলী (৪০) ও মদিনা আকন্দ (১৮) কে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মোঃ মাহমুদুল হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কাজিয়াটি গ্রামের ফয়সাল মাদক ব্যবসায়ী আটক করার জন্য অভিযান পরিচালনা করলে উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়।
পরে ২ ঘন্টা অভিযান চালিয়ে দুইজন মহিলাসহ ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০হাজার ৭শ টাকা পাওয়া যায়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত শিউলী কাজিয়াটি গ্রামের আহমদ আলীর মেয়ে এবং মদিনা আকন্দ কাজিয়াটি গ্রামের ছাবেত...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী নগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম সর্বত্র। সারাদেশে এ নগরী ব্র্যান্ডিং পরিণত হয়েছে। পরিচ্ছন্নতা, সবুজ, জন্মনিবন্ধন, ইপিআই স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রে অর্জিত সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। গতকাল রোববার(১০নভেম্বর) সকালে নগরভবনে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির ২য় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নগরবাসীর সেবা কার্যক্রম পরিচছন্নতা, মশক নিয়ন্ত্রণ, ড্রেনের স্লাব চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১০ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৭ জনকে আটক করে।
যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর তানোরে স্বামীর সাথে পারিবারিক কলহের দ্বন্দে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুক্তা আক্তার ময়না (৩৪) নামেরএক গৃহবধূ।সে জেলার তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের মৃত উসমান মেম্বারের বড় মেয়ে এবং বিলশহর গ্রামের মৃত মোহর উদ্দীনের পুত্র রবিউল ইসলামের ২য় স্ত্রী।৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তানোর ফায়ার সার্ভিস অফিসের সামনে ভাড়া বাসার নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেচিয়ে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।গৃহবধূর মা জানান,তার মেয়ে আত্মহত্যা আগে তাকে ফোনে জানাই যে তার স্বামীর সাথে ৩দিন ধরে গন্ডগোল হচ্ছে, এখন সে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করবে।
বিষয়টি টের পেয়ে প্রতিবেশীসহ তার মা ওই ভাড়া বাড়িতে গিয়ে গৃহবধূ ময়নার ঝুলন্ত লাশ দেখতে পাই।খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে,...
নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচন, যা শহর এবং আশপাশের গ্রামাঞ্চলের আদিবাসী জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়নে নতুন দিশা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত (০৯ নভেম্বর ২০২৪ ) দিনাজপুর নভারা উচ্চ বিদ্যালয়ে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৩.৩০ মিনিটে শেষ হয়। সেখানে বিপুল সংখ্যক আদিবাসী ভোটারগণ অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,১৯৩ জন। নির্বাচনে ২৫ বছরের পর ভোট গ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত ও উৎসাহিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার আদিবাসী জনগণ। সমিতির নির্বাচনটি পুরোপুরি শান্তিপূর্ণ ও উৎসবমুখর...
নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ রাজশাহী:- ০৯নভেম্বর-২৪, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্দ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(৯নভেম্বর) দুপুরে নগরভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পিপিপি প্রকল্পের আওতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার”। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল রানার আপ হয়। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) ড.এবিএম শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন । বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট নগরীর ২৪ টি বিদ্যালয় নিয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার...নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনা মদন উপজেলার ৩নং মদন ইউনিয়নের কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশাল জনসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় মদন ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে কাপাসাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ও জাফর ইকবালের সভাপতিত্বে মদন ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমেদ পুতুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউপি (ইউপি)চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম (ভুলু), সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক...