বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মান্নান হোসেন(৩৯) নামে এক যাত্রীকে পায়ুপথে ইয়াবা সহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।শুক্রবার বিকালে ০৩টা ৪০ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের এরাইভাল বেল্ট এরিয়ার পাশের টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়।এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, যাত্রী মান্নান ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ বিকালে কক্সবাজার থেকে ঢাকা অবতরন করেন।এসময় আগে থেকে নজরদারিতে থাকা এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দলের নজরে পড়েন তিনি।তার আচরণ সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করে এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দিল এবং জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে আসে।এসময় তিনি স্বীকার করেন যে তার পায়ুপথে তিনি ইয়াবা বহন করছেন।
প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি এসময় এই ইয়াবা...
নভেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মদন উপজেলা আওয়ামী যুবলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে।শনিবার সকাল ৬ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ঘটিকায় উপজেলা পাবলিক হল মাঠে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করেন, পুষ্কঅর্পণ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়েপৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।মদন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,...
নভেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী: গত ১০ নভেম্বর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া বাইপাস মোড় হতে রাত ০৭:১৫ টায় একজন মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: তরিকুল ইসলাম (৪২)।সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রামের মো: আলতাফ হোসেনের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গত ১০ নভেম্বর ২০২৩ খ্রি. রাত ০৭:০০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া বাইপাস মোড়ে জনৈক আসাদুজ্জামানের চা দোকানের সামনের পাকা রাস্তার ওপর একজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান...
নভেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: গত (১০ নভেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-১২ জনকে আটক করে।যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
নভেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা: নেত্রকোণায় (আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা পৌরসভা ১নং ওয়ার্ড সাতপাই ছোট গাড়া মোড় এলাকায় এ উদ্বোধনের আয়োজন করে।(আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তাটি সাতপাই, লেভেল ক্রসিং হতে ছোট গাড়া হয়ে আব্দুস ছোবহান সাহেবের বাড়ি পর্যন্ত ড্রেন ৯৮০ মিটার, ৮৮৭ মিটার হলো রাস্তা।যার চুক্তিমূল্য ৫ কোটি ৮৫ লক্ষ টাকা।সাতপাই লেভেল ক্রসিং এলাকার জনগণের দির্ঘ দিনের প্রানের দাবি আজ পূর্ণ হতে চলেছে।রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন হলে উপকার ভোগী এলাকাবাসী এর সুফল পাবে।যেমন যাতায়াত ব্যবস্থা হবে সহজ, তেমনি বাচঁবে সময়।আর এই কাজটি বাস্তবায়নে ভূমিকা রাখছে নেত্রকোণা পৌরসভা।
উদ্বোধনী...