বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১০, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পুঠিয়ায় ঘরের তীরের সঙ্গে একই দড়িতে ঝুলতে থাকা মা ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।৮ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।তারা হলেন ওই গ্রামের মোহাম্মদ আলী জয়ের স্ত্রী শান্তনা বেগম (২৮) এবং তার একমাত্র ছেলে জিহাদ (৫)।গৃহবধূর স্বামী মোহাম্মদ আলী জানান, তিনি দিনমজুরের কাজ করেন।বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ।অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন স্ত্রী ও ছেলের লাশ ঘরের তীরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।পরে থানায় খবর দেওয়া হয়।তিনি বলেন, সকালে কাজে যাওয়ার সময়ও শান্তনার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানি না। নিহত গৃহবধূর বড় বোন রোখসানা বেগম জানান, তাদের বাড়ি কাটাখালী...অক্টোবর ১০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- প্রত্যেক অপমৃত্যুতে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়।ময়নাতদন্তের সময় চিকিৎসকের কথায় নিহতের মরদেহের নমুনা সংগ্রহ করা হয় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য।আলমত সংগ্রহ করতে ময়নাতদন্তের সব কাজ সম্পন্ন করেন ডোমেরা (যারা চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ কাটাছেঁড়া করে)।নিহত নারী হোক আর পুরুষ রাজশাহী বিভাগের সব হাসপাতালগুলোতে ময়নাতদন্ত করেন পুরুষ ডোম।নারীদের স্বজনেরা বলছেন, সরকারি-বেসরকারি সব জায়গায় নারীরা কাজ করছেন।এমনকি মৃত নারীদের মরদেহ উদ্ধারে কাজও করেন নারীরা।কিন্তু নারীদের ময়নাতদন্তের কাজ করছেন পুরুষেরা।নিহত নারীর ক্ষেত্রে নারী ডোম দিয়ে ময়নাতদন্ত করা দরকার।প্রতিটি হাসপাতালে নারীদের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের দাবি জানান তারা।
ময়নাতদন্তের জন্য নারী ডোমের প্রয়োজনের কথা উল্লেখ করে রাজশাহী বিভাগের...
অক্টোবর ১০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- পদ্মা সেতু হয়ে দৃশ্যমান ঢাকা-ভাঙ্গা রেলপথের দূরত্ব ৭৭ কিলোমিটার।এই পথে আন্তঃনগর ট্রেনের ভাড়া প্রস্তাব করেছে রেলওয়ের কমিটি।কমিটির প্রস্তাব অনুযায়ী নন-এসি চেয়ার কোচের ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ার কোচের ভাড়া ৬৬৭ টাকা হতে পারে।রেলওয়ের দায়ীত্বশীল সূত্রে জানা গেছে, প্রস্তাবটি বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।প্রস্তাবিত ভাড়াই অনুমোদিত হতে পারে।জানা গেছে, ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিটি গন্তব্যের দৃশ্যমান দূরত্বের সঙ্গে পদ্মা সেতু ও গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল রেলপথের জন্য বাড়তি দূরত্ব যোগ করেছে রেলওয়ের প্রস্তাব কমিটি।প্রস্তাব অনুযায়ী পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার, গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ৫ কিলোমিটার ধরা...