শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী অঞ্চলে প্রানঘাতি এইচআইভি’র সংক্রমণ আশঙ্কাজনক

সেপ্টেম্বর ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চার বছরে শনাক্ত পাঁচগুণ★নেপথ্যে লোক লজ্জা-অসচেতনতা★রাজশাহীতেও সেন্টার স্থাপনের উদ্যোগ: রাজশাহীতে নীরবে বাড়ছে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা।শুধু রাজশাহীই নয়, প্রাণঘাতী এইচআইভি বা এইডস ভাইরাস আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ছে উত্তরের অনেক জেলা গুলোতেও।এইডস নিয়ে কাজ করা একাধিক বেসরকারি সংস্থার (এনজিও) তথ্যমতে, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধুমাত্র রাজশাহীতে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচগুণ ! স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শরীরে এই ভাইরাসের উপস্থিতি অনেকেই টের পাচ্ছেন না।জানার আগেই তা ছড়িয়ে পড়ছে আরেকজনের শরীরে।কেউ জেনেও গোপন রাখছেন সামাজিক নিগ্রহের ভয়ে।আবার এই ভাইরাসের চিকিৎসাসেবা চালু হলেও তা এখনো অনেকেরই অজানা।এতেই মূলত উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, প্রাণঘাতী এইচআইভি নিরাময়ে...

মন্ত্রীর অনুমতি ছাড়া মুক্তা, সাব্বির, শুভকে গ্রেপ্তার করা যাবে না

সেপ্টেম্বর ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- করে এই মুক্তা,সাব্বির, শুভ।যাদের মন্ত্রীর অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না।স্বয়ং রাজশাহীর চারঘাট থানার অফিসার ইনচার্জের বক্তব্যে "টিক অবদ্যা রাজশাহী জেলা"।থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে কারাগারে থাকা এক ‘মাদক মামলার আসামীর’ স্ত্রীর সঙ্গে রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলমের মুখোমুখি আলাপের একটি অডিও ক্লিপ সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ওই গৃহবধুর কাছে সাত লাখ টাকা ঘুষ দাবি ছাড়াও সেখানে ওসি বলেছেন, নির্বাচন করতে মন্ত্রী (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে গাইবান্ধা থেকে চারঘাট থানায় নিয়ে এসেছেন।শুধু তাই নয়, নির্বাচনের আগে মুক্তা, সাব্বির, শুভকে গ্রেপ্তার করা যাবে না।দাবিকৃত ঘুষের টাকা দিলে নির্বাচনের পর মন্ত্রীকে বলে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে বলেও ওই অডিওতে বলতে শুনা গেছে ওসি মাহবুবুলকে। তিনি...