সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ৩০ জন ও মাদক দ্রব্য উদ্ধার

আপডেটঃ ৪:৪২ অপরাহ্ণ | জুন ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১৪-০৬-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৯ জন, তানোর থানা ০৪ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০৬ জন, পুঠিয়া থানা ০৬ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ১১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং মোঃ মামুন হোসেন (৪০) ২০ লিটার চোলাইমদসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ রুবেল হোসেন (২৫) কে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।।