বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণে রাখবে যুক্তরাষ্ট্র

জানুয়ারি ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ বিশ্ব বাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজস্ব নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। এ উদ্যোগের মাধ্যমে তেল বাজারে সীমিত পরিসরে ভেনেজুয়েলার তেল ফেরার সুযোগ তৈরি হলেও, অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতেই থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে এই বিক্রি থেকে অর্জিত অর্থ যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে রাখা হবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখা যায়। নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি...

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভিসা সেবা ফের চালু

ডিসেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ভিসা আবেদন গ্রহণসহ সংশ্লিষ্ট সব সেবা চালু করা হয় বলে ভিসা সেন্টার সূত্র নিশ্চিত করেছে। সাময়িক বিরতির পর সেবা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে চলমান নিরাপত্তা শঙ্কার কারণে বুধবার দুপুরের পর ঢাকার এই ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতীয় হাইকমিশন। তখন জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী যাঁরা ওই দিন ভিসা জমা দেওয়ার কথা ছিলেন, তাঁদের জন্য পরবর্তী সময়ে নতুন স্লট নির্ধারণ করা হবে। ভিসা সেন্টার কর্তৃপক্ষ বলেছে, বন্ধকালীন সময়ে কোনো আবেদন বাতিল হয়নি এবং সব আবেদনকারীকে পর্যায়ক্রমে সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ভিসা সেন্টারের সাময়িক বন্ধ...

সৌদিতে ঝড়ো হাওয়াসহ ভারি বর্ষণ, বন্যার আশঙ্কা এনসিএমের সতর্কবার্তা

ডিসেম্বর ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টি শুরু হয়েছে, যা দ্রুত না থামলে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)। মরুপ্রধান এই দেশে এমন আবহাওয়া খুবই বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে ঝড় ও ভারি বর্ষণের প্রবণতা বেড়েছে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্তবর্তী অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টি বইছে। পাশাপাশি হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ অব্যাহত রয়েছে। বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা তৈরি হয়ে দৃষ্টিসীমা কমে যাচ্ছে, যা পরিবহন ও যাতায়াতে বিঘ্ন ঘটাতে পারে। এনসিএম জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপই এই অস্থির আবহাওয়ার জন্য দায়ী। সাগর উপকূল থেকে ১৮ থেকে ৪০...

নেপালে ‘বালিশ কাণ্ড’–ধাঁচের দুর্নীতি: পোখরা বিমানবন্দর প্রকল্পে ৮৩৬ কোটি রুপি লেনদেনের অভিযোগ

ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেপালে সরকারি ব্যয়ের অনিয়ম নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি সামনে এসেছে, যা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ডে’র সঙ্গে তুলনা টেনে দেশটিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রূপপুর প্রকল্পে বালিশের দাম অতিরিক্ত দেখিয়ে যেভাবে তোলপাড় হয়েছিল, ঠিক একই ধরনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির অভিযোগ এবার ওঠেছে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে। চীনা অর্থায়নে নির্মিত এই প্রকল্পে ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ এনেছে নেপালের দুর্নীতি তদন্ত কমিশন। রোববার দায়ের করা মামলায় পাঁচ সাবেক মন্ত্রী, ১০ সাবেক সচিবসহ মোট ৫৫ জন ব্যক্তি ও একটি কোম্পানিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের ব্যয় হিসাব ‘ইচ্ছাকৃতভাবে’ বড় করে দেখানো হয় এবং প্রায় ৭ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার—বাংলাদেশি টাকায় যা...

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত কমপক্ষে ৩০, বিদ্যুৎহীন দুই হাজার ঘর

ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ জাপানে শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। রাতের এ ভূকম্পনের কারণে ২ হাজারের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে বহু পরিবার অন্ধকারে রাত কাটাতে বাধ্য হয়। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, উৎপত্তিস্থল ছিল হনশু দ্বীপের আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের ৫০ কিলোমিটার গভীরে। ভূগর্ভের গভীর স্তরে উৎপত্তিস্থল হওয়ায় প্রথম মুহূর্তে সুনামির সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া দপ্তর, যদিও কিছুক্ষণ পর তা প্রত্যাহার করা হয়।তবুও সম্ভাব্য আফটারশকের ঝুঁকি থেকে নাগরিকদের সতর্ক থাকতে বলেছেন ভূতত্ত্ববিদরা। একই সতর্কতা দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি।...

রোহিঙ্গা সহায়তায় যুক্তরাজ্য–কাতারের ১১.২ মিলিয়ন ডলার বরাদ্দ

ডিসেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের সহায়তাকারী স্থানীয় জনগণের মানবিক সেবা ও পরিবেশ সুরক্ষায় বড় ধরনের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। দুই দেশ যৌথভাবে ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে, যা এই সংকট মোকাবিলায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, কাতারের সঙ্গে অংশীদারত্বে এই সহায়তা ঘোষণা করতে পেরে যুক্তরাজ্য সন্তুষ্ট। কক্সবাজারে বসবাসকারী ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয়দের জন্য মানবিক কর্মসূচি শক্তিশালী করাই এই তহবিলের উদ্দেশ্য। রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদে স্থায়ী হয়ে ওঠায় এ সহায়তা স্থানীয় পরিবেশ ও জীবনযাপনের ওপর চাপ কমাতেও নির্দেশিত। বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই তহবিলের অর্থ দিয়ে বিশেষ করে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর...

বাবরি মসজিদ নির্মাণ ঘিরে লাখো মানুষের জমায়েত ভারতের পশ্চিমবঙ্গে

ডিসেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ক্ষত স্মৃতিতে এখনও দগ্ধ ভারত। সেই দিনের আবেগময় প্রতিধ্বনি তিন দশক পর আবারও ফিরে এসেছে পশ্চিমবঙ্গে। একই দিনে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্যোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ঘোষণার পর থেকেই এই কর্মসূচির নেতৃত্বে থাকা ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরকে কেন্দ্র করে আলোচনা চলছে তুঙ্গে। রেজিনগরে দিনভর মানুষের ঢল নেমেছে ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে। হুমায়ুন কবীর দাবি করেছেন, শনিবারের অনুষ্ঠানে প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হবেন এবং তাদের জন্য খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতারাও যোগ দিতে শুরু করেছেন,...

ইমরানের অবস্থান অজানা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রহস্যজনক নীরবতা ও মৃত্যুর গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। কয়েকদিন ধরে সামাজিকমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়লেও তার কোনো স্পষ্ট অবস্থান জানাতে পারেনি সরকার বা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে। এ পরিস্থিতি ঘিরে ইমরান খানের খোঁজ জানতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে বিক্ষোভ শুরুর আগেই তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। শহরে ১৪৪ ধারা জারি করে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা আরও অশান্ত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর...

কারাগারেই ইমরান খান, চুপ থাকার বিনিময়ে দেশ ছাড়ার প্রস্তাব!

ডিসেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ওঠা মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন। সিনেটর জিশান বলেন, গত এক মাস ধরে ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। এ সময়ে তাঁর পরিবার, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদেরও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি। তার ভাষায়, সরকার এমনভাবে চাপ তৈরি করছে যেন ইমরান খানকে বাধ্য করা যায় কোনো সিদ্ধান্ত নিতে।খুররম জিশান অভিযোগ করেন, ইমরান খানের জনপ্রিয়তা থেকে ভীত বর্তমান সরকার তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। এই নিয়ন্ত্রিত পরিস্থিতিকে তিনি একটি কৌশল...

বাংলাদেশে প্লট দুর্নীতি মামলা: টিউলিপ সিদ্দিক এর রায় ১ ডিসেম্বর, পাঁচ ব্রিটিশ আইনজীবীর আপত্তি

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ অন্যান্য আসামির রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। চাঞ্চল্যকর এই মামলাকে যুক্তরাজ্যের পাঁচজন বিশিষ্ট আইনজীবী প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করে বলেছেন এটি ‘সাজানো ও অন্যায্য’।ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে পাঠানো এক চিঠিতে তারা অভিযোগ করেছেন, টিউলিপ সিদ্দিক এই মামলায় লড়াই করার ন্যূনতম অধিকারও পাননি। মামলাটি ‘পরিকল্পিতভাবে সাজানো’ হয়েছে বলেও উল্লেখ করেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে রয়েছেন ব্রিটেনে পরিচিত নাম চেরি ব্লেয়ার কে সি, ফিলিপ স্যান্ডস কে সি, জিওফ্রে রবার্টসন কে সি-সহ আরও দুইজন। তাদের দাবিটিউলিপকে মামলার বিষয়ে...