শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ প্রেস বিজ্ঞপ্তি:- বৃহস্পতিবার (২০ জুলাই) পুলিশ লাইনের মহানগর পুলিশের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ্ আল মামুন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল খালেক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ এডিশনাল আইজিপি মীর রেজাউল আলম ও মহানগর পুলিশ কমিশনার আনিসুর...

বড়গাছি বাজারের গাছ গুলো সংরক্ষণের দাবি

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বড়গাছি বাজার এবং বাজার সংলগ্ন রাস্তার ধারের সরকারি জায়গায় বেড়ে উঠা পাঁচটি বট-পাইকড় গাছ কর্তন বন্ধ করাসহ সে গুলো দ্রুত সংরক্ষণের পদক্ষেপ নিতে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহাম্মেদকে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর তরুণরা।আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমার সঙ্গে এক তরুণ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মারকলিপির কপি তাদের হাতে তুলে দেন। সাক্ষাৎকালে তরুণ প্রতিনিধি দলে ছিলেন, গবেষণাধর্মী উন্নয়নমূলক যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি মোঃ শামীউল আলীম শাওন ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম’র সভাপতি শাইখ তাসনীম জামাল, গবেষণাধর্মী...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (১৯শে জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, ও দামকুড়া থানা-২ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৭.২০ গ্রাম হেরোইন, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮ লিটার দেশীমদ ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

“রাজশাহীতে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছেই” চিকিৎসাধীন অর্ধেক ডেঙ্গু রোগীই স্থানীয় ভাবে আক্রান্ত

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অর্ধেক ডেঙ্গু রোগীই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।ফলে ডেঙ্গুর ঝুঁকি দিনের দিন বাড়তেই আছে।রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যা সংকটে পাড়ারও শঙ্কা রয়েছে।হাসাপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটিকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হলেও রোগীর সংখ্যা বাড়ায় ১০ নং ওয়ার্ডে থেকেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।এনিয়ে বর্তমানে সেখানে ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।এদের মধ্যে ১৩ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।বাকিরা ঢাকায় গিয়ে আক্রান্ত হন।এনিয়ে এখন পর্যন্ত ১০৩ জনকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এদের মধ্যে ৭৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।আর মারা গেছেন এক জন।হাসাপাতালের...

“রাজশাহীর বাগমারার আঃলীগের শান্তি সমাবেশ”

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সরকারের সকল অর্জন ম্লানকারী এমপি এনামুলের থাবা থেকে বাগমারাকে মুক্ত করার দাবি তৃনমূল নেতা-কর্মীদের।এমপি এনামুল কি বাগমারায় ‘আওয়ামিলীগ’ প্রতিষ্ঠা করেছে ? সে নারী কেলেঙ্কারী থেকে শুরু করে হেন কোনো অপরাধ কার্যক্রম নেই যা তার দ্বারা সংঘঠিত হয়নি।মাননীয় প্রধানমন্ত্রীর দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে যাচ্ছে তখন বাগমারায় প্রধানমন্ত্রীর সমস্ত অর্জনকে ম্লান করে দিতে যা যা করা দরকার এমপি এনামুল তাই করছে।তার অত্যাচারে বাগমারাবাসী অতিষ্ঠ।তাই এনামুলের ভয়ানক থাবা থেকে বাগমারাবাসীকে মুক্ত করতে হবে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মো. আবুল কালাম...

মোট আটক ১৯ জন ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১৯-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ উজ্জল হোসেন (৩০) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ খোরশেদ আলম (২৫) ও ২নং মোঃ আসাদুজ্জামান (২৩) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।বাঘা থানা পুলিশ ১নং মোঃ সাইফুল ইসলাম (৩৮) ও ২নং মোঃ সাগর (২২) কে ১২৫পিচ ইয়াবাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka :...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (১৮ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৯.১০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীতে দীর্ঘ ৩ বছর পর প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগের যাত্রা শুরু

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা বাস্কেটবল সমিতির উদ্দ্যোগে রাজশাহী জেলা জিমনাসিয়ামে ৮টি ক্লাব নিয়ে দীর্ঘ তিনবছর পর প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগের যাত্রা শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) উদ্বোধনী দিনের খেলায় ঈগলেটস ক্লাব ৭৪-১৯ পয়েন্টে টাউন ক্লাবের হারিয়ে জয়ের যাত্রা শুরু করে।আজকের খেলায় উপশহর স্পোর্টিং ক্লাব, আলতাফ স্মৃতি সংঘ, মেট্রোপলিটন ক্লাব ও সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব অংশ নেবে।এই লীগের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও প্রাক্তন ফুটবলার জি এস এম জাফরউল্লাহ এনডিসি।এর আগে তিনি বলেন ইতিপুর্বে রাজশাহীতে আসার পর থেকে অনেক খেলায় আমি উদ্বোধন করেছি আর বিদায়লগ্নে এটিই হয়তো আমার শেষ উদ্বোধন।তবে স্মৃতিগুলি আমাকে গ্রীণসিটি হেলদি সিটি রাজশাহীর চাকরী জীবনের কথা বার বার স্বরণ করে দিবে। এছাড়াও তিনি বলেন...

রাজশাহীর ঐতিহ্যবাহী টমটম এখন বিলুপ্তির পথে

জুলাই ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- এক সময় রাজশাহীর মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি।রাজশাহীতে এই ঘোড়ার গাড়িকে বলা হয় ‘টমটম’ গাড়ি।টমটম আর কোচওয়ানদের ঐতিহ্য রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।আর তাই টমটমের শহর নামেই পরিচিতি পেয়েছিল পদ্মাপাড়ের এই শহর।রাজশাহীর টমটমের ঐতিহ্য আশপাশের জেলাতেও প্রচলন ছিল মানুষের যাতায়াতের অন্যতম বাহন হিসেবে।সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে এবং ঐতিহ্য ধরে রাখতে শহরের গ্রেটার রোডের বহরমপুর মোড়ে টমটম ভাস্কর্য স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।ভাস্কর্যটি স্থাপনের পর এই মোড়টির নাম দেয়া হয়েছে ‘ঐতিহ্য চত্বর’।আম ও সিল্ক সমৃদ্ধ রাজশাহী নগরীর ঐতিহ্য ঘোড়ায় টানা গাড়ি টমটম আজ বিলুপ্তির পথে।রাজশাহীর মানুষের যাতায়াতের জন্য এককালে প্রধান মাধ্যম ছিল ঘোড়ায় টানা ‘টমটম’ গাড়ি। কালের আবর্তে রাজশাহীর...

রাকাবে সদ্য নিয়োগ প্রাপ্ত কর্ম-কর্তাদের বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধন

জুলাই ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী কৃষি উন্নযন ব্যাংক (রাকাব) প্রশিক্ষন ইনস্টিটিউট সদ্য নিয়োগপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৩৮তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করা হয়েছে।গত সোমবার (১৭জুলাই) ব্যাংকের সদর দপ্তরে রাকাবের প্রশিক্ষন ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমারের সভাপতিত্বে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন রাকাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রাক্তন সচিব মোঃ রইছউল আলম মন্ডল।এর আগে তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন শিবিরে অংশ গ্রহনের জন্য স্বাগত জানিয়ে বুনিয়াদি প্রশিক্ষনের গুরুত্ব সম্পর্কে তাদের অবগত করে বলেন বর্তমান ব্যাংকিং প্রেক্ষাপট তুলে ধরে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের জন্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলে নিজেদেরকে দক্ষ ও য্গ্যে করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং উদ্ভোবনী...