শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হতে হবে: রামেবির উপাচার্য

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হওয়ার আহ্ববান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) উপাচার্য অধ্যাপক ডা. এ, জেড, এম মোস্তাক হোসেন।সোমবার সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে রাজশাহী মেডিকেল কলেজ প্রথম বর্ষের এমবিবিএস (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং যুগপযোগী ডাক্তার হতে হবে সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। উপাচার্য বলেন, বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসাপেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব...

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর তলানিতে, সমস্যায় ভুগছেন নারীরা

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহ:- ভরা বর্ষা মৌসুমেও রাজশাহী অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, হলেও তা যৎসামান্য হচ্ছে।রাজশাহীর নিদৃ্স্ট বরেন্দ্রাঞ্চলে বছরের প্রায় বেশির ভাগ সময়ই খরার প্রকোপ চলে।এর অনেক গুলো কারণ রয়েছে, যেমন গত কয়েক বছরে সার্বিক ভাবে জলবায়ুর যে দ্রুত পরিবর্তন।তার সঙ্গে রয়েছে নির্দিষ্ট সেই জায়গার কিছু বিশেষত্ব।এই অঞ্চলের জমি  উঁচু ও ঢালু বলে জমি জল ধরে রাখতে পারে না।পাশাপাশি এই সব অঞ্চল গুলো অসম্ভব গরম বলে এখানে জল খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায়।ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণও অনেক কম।পর্যাপ্ত বৃষ্টি এবং জলের অভাবেই এইসব অঞ্চল গুলো খুব শুকনো।এই অঞ্চল গুলোতে আগেও বৃষ্টির পরিমাণ কম ছিল কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণের ফলে সারা বছরই বৃষ্টির পরিমাণ ক্রমশ কমছে এর ফলে ওখানকার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, চাষবাসের ক্ষতি হচ্ছে এবং জলের অভাবে ওখানকার...

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে এনামুলের ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এ আদেশ দেন।সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।রোববার রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার আবেদন করেন এনা গ্রুপের স্টাফ কর্মকর্তা পারভেজ হোসেন।তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের পক্ষে মামলার এই আবেদন করেন।এনা গ্রুপ এনামুলের মালিকানাধীন প্রতিষ্ঠান।উল্লেখ্য, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের...

চাঁদা না পেয়ে জমি দখলে গাছপালা নিধন

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মোটা অঙ্কের চাঁদাদাবি করে না পাওয়ায় রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার ভোগ দখলীয় জমি দখলের পাঁয়তারা শুরু করেছে স্থানীয় একটি মাদকাসক্ত চক্র।ইতিমধ্যে বাউন্ডারি দেওয়া জমিতে লাগানো গাছপালা কেটে ফেলেছে তারা।এছাড়া।সীমানা প্রাচীরের গেটের তালা ভেঙে মাদকাসক্তরা সে গেটে নিজেদের তালাও লাগিয়ে দিয়েছে।এ অবস্থায় আইনি হস্তক্ষেপ কামনা করছেন জমির মালিক সরকারি ওই কর্মকর্তা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।আদালতে মামলা দায়েরের প্রস্তুতিও নিয়েছেন।জমির মালিক রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ব্যাংকের রাজশাহীতে কর্মরত কর্মকতা মো. বদর উদ্দিন।তিনি মৃত মোজাম্মেল হকের ছেলে। জমির মালিক বদর উদ্দিন জানান, তিনি নগরীর মতিহার থানা এলাকার মির্জাপুর মোৗজায় (বিনোদপুর) হনুফার মোড়ে...

অনাবৃষ্টি-রৌদ্র তাপে রাজশাহী অঞ্চলে পুড়ছে আউশ আবাদ, আমন নিয়েও শষ্কা

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আষাঢ় শেষ, শ্রাবণেরও সপ্তাহ পার।এই ভরা বর্ষা মৌসুমেও প্রচণ্ড খরতাপ ও পানির অভাবে আউশ আবাদ জমিতে দেখা দিয়েছে ফাটল, জমেছে আগাছা।এছাড়া পাট জাগ ও আমন চাষও ব্যহত হওয়ার আশষ্কায় দুচিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।অনেকেই বাড়তি খরচ করে স্যালো যন্ত্রের মাধ্যমে সেচ দিয়ে আমনের চারা রক্ষা করছেন।বর্ষাকালের আষাঢ় পেরিয়ে শ্রাবণেী সপ্তাহ পার হলেও তেমন বৃষ্টি না হওয়ায় রোপা আমন চাষাবাদে বিরূপ প্রভাব পড়েছে।রোপা আমন চাষাবাদের ভরা মৌসুমেও কৃষকেরা ধানের চারা রোপণ করতে পারছেন না।প্রখর রোদে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা।আষাঢ়ের শেষে কিছুটা ভারি বৃষ্টিপাত হয়েছিল।শ্রাবণ পড়তেই বৃষ্টিপাত কমতে শুরু করে, ফলে ধিরে ধিরে বেশির ভাগ আউশের জমিতে জমে থাকা পানি শুকিয়ে গেছে।অনেক কৃষক আমনের বীজতলার সেচ দিয়ে চারা তৈরি করছেন। বৃষ্টি না হওয়ায় কৃষকদের...

পানি সংকটে পাট নিয়ে বিপাকে চাষিরা

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষা মৌসুম।এর মধ্যে আষাঢ় শেষে শ্রাবণের সপ্তাহ শেষ হলেও এ বছর তেমন বৃষ্টি নাই রাজশাহী অঞ্চলে।যার কারণে পুকুর-খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানো নিয়ে বিপাকে পড়েছে এ অঞ্চলের পাট চাষিরা।সূত্রে জানা গেছে, একদিকে পাট কেটে রোপা আমন চাষ করতে ব্যস্ত সময় পার করছে চাষিরা।অপরদিকে পাট চাষ করে এতদিনের ফসল শেষ সময়ে পানির অভাবে নষ্ট হতে বসেছে।অনেকে জমির পাট কেটে সেখানে ধান রোপন করলেও পানি না থাকায় পাট সড়কের পাশে স্তুপ করে রেখে দেয়া হয়েছে।এতে করে পাট পচাতে না পেরে ক্ষতির আশঙ্কা করছে চাষিরা।ফলে রাজশাহী অঞ্চলে কৃষকরা পাট নিয়ে বিপাকে পড়েছে চাষিরা।পাশাপাশি গত বছর দাম কম পাওয়ায় এবার পাট চাষ কমেছে প্রায় এক হাজার হেক্টর জমিতে।ফলে পাট চাষের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।এরই মধ্যে জমি থেকে পাট সংগ্রহের...

মালিকানাধীন জমি দখলে নিতেই রাজশাহীর আলোচিত ‘ফোর মার্ডার’

জুলাই ২৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ১০ জুলাই হামলায় ৪ জন নিহতের ঘটনা, ওয়াক্ফ এস্টেটের জমি নয় বরং মালিকাধীন জমি জোরপূর্বক দখল করতেই জমির মালিক সোহেল রানাসহ তার তিন বর্গাচাষিকে পিটিয়ে ও পরে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে ভূমিদস্যুরা।এলাকায় দুর্ধর্ষ ভূমিদস্যু হিসেবে পরিচিত আশিকুর রহমান চাঁন, জালাল মেম্বারসহ তার বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে হামলা এই চালিয়ে তাদেরকে হত্যা করে।বিবাদমান জমিটির বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে জমির কাগজপত্র বিশ্লেষণে মালিকানাধীন জমির বিষয়টি উঠে এসেছে।তথ্যানুসন্ধানে জানা গেছে, বিবাদমান জমিটি ১৯৬৯ সালে মানিক উদ্দিন শেখের ছেলে তমির উদ্দিন চেয়ারম্যানের কাছ থেকে ক্রয় করেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার খন্দকার মুনসুর আলির ছেলে খন্দকার মোজাম্মেল হক দারোগা। এই জমি ক্রয়ের পর ১৯৭০ সালের...

বুকে ব্যথা নিয়ে রাজশাহী হাসপাতালে ফাঁসির আসামি ড. মহিউদ্দিন

জুলাই ২৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ড. মিয়া মোহাম্মাদ মহিউদ্দিন।শুক্রবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।আগামী কয়েকদিনের মধ্যে তার ফাঁসির রায় কার্যকরের কথা রয়েছে।ড. মহিউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।একই বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলের বন্দি ছিলেন।রাজশাহী কেন্দ্রীর কারাগারের জেলার নিজাম উদ্দিন বলেন, শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভব করাসহ হঠাৎ প্রেশার বেড়ে গেলে মহিউদ্দিনকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।পরে সেখান থেকে তাকে...

রাজশাহীতে বিএনএমে যাচ্ছে আ.লীগ-জাপা নেতারা

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কার্যালয় আছে, আছে কমিটিও।তবে নতুন এই দলের নেতারা এসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে।খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী শহরের শিরোইল এলাকায় বিএনএমের কার্যালয় অবস্থিত।৩১ সদস্যের জেলা কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম।তিনি একটি স্কুল ও কলেজের অধ্যক্ষ।আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।তাঁর দাবি, রাজশাহী জেলার সব কটি উপজেলায় তাদের কার্যালয় আছে, কমিটিও আছে।কমিটির বেশির ভাগ নেতাই আওয়ামী লীগ থেকে আসা-এ ব্যাপারে শরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগে বঞ্চিত হওয়ার কারণেই তারা নতুন দলে যোগ দিয়েছেন।জানা গেছে, জেলার বাগমারা উপজেলা বিএনএমের কার্যালয় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সঙ্গে লাগোয়া।চারঘাট উপজেলা কার্যালয়টি আওয়ামী লীগের কার্যালয়ের পাশে। তানোর...

রাজশাহী নগরীতে থমকে আছে তিন হাজার কোটি টাকার উন্নয়নকাজ

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- থমকে আছে রাজশাহী মহানগরীর তিন হাজার কোটি টাকার উন্নয়ন কাজ।এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ।নগরবাসীসহ বাইরে থেকে এ নগরীতে আসা মানুষরাও ভোগান্তির শিকার হচ্ছেন।কিন্তু এ থেকে যেন বের হতেই পারছে না নগর সংস্থা।বরং চলমান উন্নয়নকাজ শেষ হওয়া নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।কোনো কাজের অর্ধেক বা তারও বেশি টাকা এরই মধ্যে উত্তোলন করে পালিয়ে গেছেন ঠিকাদার।কিন্তু কাজ শেষ হয়নি এখনো।এ নিয়ে ঠিকাদারের সঙ্গে চলছে নগর সংস্থার রশি টানাটানি।বিশেষ করে নগরীর অলি-গলির রাস্তা এবং ড্রেনের কাজ শেষ না হওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।আর নগরীর তালাইমারী থেকে কাটাখালি পর্যন্ত ৬ লেনের রাস্তাটির কাজ শম্বুক গতিতে চলার কারণে এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলকারী লাখ লাখ মানুষ পড়ছেন ভোাগন্তিতে।ঘটছে প্রাণহানীসহ ছোট-বড় দুর্ঘটনাও। রাজশাহী...