মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।আটককৃতরা হলেন মোঃ হাছান (৩৯) এবং মোঃ শাহাজান (৪৯)।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ০১ নং ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এপিবিএন সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে।পরে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।তল্লাশির সময় মোঃ হাছানের পাঞ্জাবীর পকেট থেকে ৫০২ গ্রাম এবং মোঃ শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।স্বর্ণালঙ্কার গুলো ২১ ও ২২ ক্যারেট মানের বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, এসব স্বর্ণালঙ্কার অজ্ঞাতনামা...
জুলাই ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:-নরসিংদীর মনোহরদী উপজেলার বীর আহমদপুর এলাকায় এক কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম সাগর (১৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মিরপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।বর্তমানে সাগর মনোহরদীর বীর আহমদপুরে সাগরদী বাজার সংলগ্ন (সেওরাবাড়ী) রিংকু শাহার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জানা যায়, সাগর পেশায় একজন সেলুন কর্মী ছিলেন এবং সাগরদী বাজারের একটি সেলুনে কাজ করতেন।বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাত আনুমানিক ১টা থেকে সকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় সাগর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে...
জুন ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুন চর উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৮ জুন, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষক দলের উদ্যোগে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।বক্তব্যে কৃষিবিদ বিপ্লব বলেন, “এই দেশ কৃষিনির্ভর।আমাদের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষক।
অথচ কৃষকরা আজ ন্যায্য মূল্য ও কৃষি উপকরণ থেকে বঞ্চিত।বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য সারের সহজ প্রাপ্যতা, সেচ সুবিধা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক...
জুন ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীতে 'ধর্ষণের শিকার' নারী জন্ম দিল সন্তান, এ ঘটনায় তার প্রতিবেশী দাদাকে কারাগারে প্রেরণের ঘটনা ঘটেছে।বিষয়টি আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার।অভিযুক্ত রহমান মিয়া (৫৮) মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী গ্রামের মৃত আছমত আলীর ছেলে।পেশায় তিনি স্থানীয় বাজারে ভাঙ্গারী মালের ব্যাবসায়ী।পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
গতকাল বুধবার রাতে ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পরে, অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।জানা যায়, ভুক্তভোগীর মা একজন ভিক্ষুক এবং বাবা কিছুটা মানসিক ভারসাম্যহীন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী (১৮) বিয়ে হয় চলতি বছরের ৩০ জানুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া...
জুন ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।মাত্র ১৭ বছর বয়সী মো. তানভীর বাইক কিনে না দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।তানভীর, বাইপাস রোড নতুন রাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে।সম্প্রতি সে পরিবারের কাছে একটি মোটরসাইকেলের আবদার করে।পরিবার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিল, তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই গত রবিবার (২৩ জুন) বিকেল তিনটার দিকে তানভীর বিষপান করে।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তানভীরের এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো গ্রাম।প্রতিবেশীরা জানিয়েছেন, তানভীর ছিল ভদ্র, শান্ত এবং পরিবারের প্রতি দায়িত্বশীল।এই...
জুন ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে গাছতলায় উলঙ্গ অবস্থায় অর্ধগলিত এক বৃদ্ধের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া গ্রামে একটি লটকান গাছের নিচে পড়ে থাকা মরদেহ দেখতে পান স্থানীয় এক নারী।নিহতের নাম অহিদুজ্জামান (৬০)।তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল গফুর মৌলভীর ছেলে।প্রত্যক্ষদর্শী পারভীন নামের এক নারী জানান, ফল তুলতে গিয়ে হঠাৎই চোখে পড়ে গাছতলায় পড়ে থাকা মরদেহটি।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।মনোহরদী থানার ওসি আবদুল জব্বার জানান, মরদেহটির মুখমণ্ডল বিকৃত ছিল এবং মৃত ব্যক্তি ৩-৪ দিন আগে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।নিহতের ছেলে...
জুন ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- খিদিরপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একটি উজ্জ্বল ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল ফজল। তিনি শুধু একজন সংগঠক নন, বরং একজন দৃঢ়চেতা অভিভাবক যিনি দীর্ঘদিন ধরে সংগঠনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।দলের দুঃসময়ে যখন অনেকেই পিছু হটেছেন, তখন জনাব ফজল ছিলেন সাহসী পথপ্রদর্শক।কর্মীদের প্রতি ভালোবাসা, দায়িত্বশীল আচরণ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের কারণে তিনি শুধু তৃণমূল নয়, সমগ্র ইউনিয়নে একজন জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
দলের সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও আত্মত্যাগের জন্য আজ খিদিরপুর ইউনিয়নের বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। দলের কর্মীরা বলেন, "তিনি শুধু নেতা নন, আমাদের একজন অভিভাবক, যিনি দুঃসময়ে পাশে থেকেছেন, অনুপ্রেরণা দিয়েছেন।"এমন একজন জনপ্রিয় নেতাকে...
জুন ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১২বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামী ও আসামীর পরিবারের সদস্যরা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণে চেষ্টার শিকার শিশুর পিতা উপজেলার মধ্য অষ্টগ্রামের প্রতিবন্ধী কৃষক (৪২) সোমবার (০৯জুন) বিকালে অভিযোগ করে বলেন, গত ২ জুন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার ১২ বছরের মেয়ে স্থানীয় মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে একই গ্রামের পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজ মেয়েটিকে ডেকে কৌশলে তার চেম্বারে নিয়ে দরজা বন্ধ করে মেয়েটির হাত বেঁধে ও মুখে কসট্রিপ লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এঘটনায় ওই দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজকে আসামী করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২।আসামী প্রভাবশালী হওয়ায়...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম নিদর্শন কাছিটান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ জুন) পৌরসভার ৫নং ওয়ার্ডের চকমাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।স্থানীয় ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দল মনোহরদী উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন আকন্দ বাবুল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সরদার শাখাওয়াত হোসেন বকুল।
চূড়ান্ত খেলায় অংশ নেয় মনোহরদী বাজার ব্যবসায়ী সমিতি এবং শিবপুরের দেবালের টেক।দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় বাজার ব্যবসায়ী সমিতি। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মহিষ,...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- "সবুজ ছায়ায় গড়বো, বৃক্ষ রোপণ করবো" এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন ও হেতেমদি সাগরদী বাইপাস রাস্তা সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, কৃষিবিদ মো. শাহাদাত হোসেন বিপ্লব।গত ১২ ও ১৩ জুন, দুই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বনজ, ফলদ ও ভেষজসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এছাড়া হেতেমদি, সাগরদী বাইপাস রোড ও সরকারি বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ বিপ্লব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা,...