মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দুর্ঘটনা এড়াতে সকল ড্রাইভারের মেডিক্যাল চেকআপের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস

জুলাই ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- ২৪ জুলাই ২০২৩ খ্রিঃ সকাল ১০-৩১ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলস-এ অগ্নিদুর্ঘটনা সংঘটিত হয়।খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে ড্রাইভার মোঃ জাহাঙ্গীর হোসেনের চালনায় দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রিবাহী বাসকে ধাক্কা দিলে একজন পথচারীও নির্মম মৃত্যুর শিকার হন।এতে বেশ কয়েকজন আহত হন।ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সকল গাড়ি চালকের মেডিক্যাল চেকআপের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল...

মনোহরদীতে মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জুলাই ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুছ ছাত্তারকে হত্যার হুমকী ও তাঁর ছেলেকে হত্যা চেষ্টা ঘটনার বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রবিবার সকালে বড়চাপা ইউনিয়নের পাইকান স্বাধীনতা চত্বরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এতে মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।এ সময় তারা মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার ও তাঁর ছেলেকে নির্যাতনকারী সকলকে গ্রেপ্তার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।মানব বন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাদল মিয়া, সাইফুল, তরিকুল, মাসুম, সৈয়দা বানু এবং শিখা আক্তারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।তারা অহেতুক মামলা দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করছে।এসব বিষয়ে স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধির মাধ্যমে দেন দরবারের...

শাহজালালে মলম এবং অজ্ঞান পার্টির মূল হোতা সহ ০২ সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার

জুলাই ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কেন্দ্রিক মলম এবং অজ্ঞান পার্টির মূল হোতা সহ ০২ সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।শুক্রবার সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ০২ জনই পেশাদার ডাকাত ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে তথ্য উপাত্ত পাওয়া গেছে।তাদের উভয়ের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে মামলা রয়েছে।এডিশনাল এসপি জিয়া জানান, গ্রেপ্তারকৃত বারেক সরকার (৪২) এয়ারপোর্ট কেন্দ্রিক গড়ে ওঠা একটি অজ্ঞান পার্টির নেতা।অপর দিকে আমির হোসেন (৫০) একজন পেশাদার ডাকাত...

কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:-"মাদক নয়, খেলা করো, সুস্থ-সুন্দর জীবন গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর সৌজন্যে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদ ভূঞার স্মরণে "মরহুম আব্দুল হামিদ ভূঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট" এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১০ জুলাই বিকেল ৫ টার দিকে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা। এসময় উপস্থিত ছিলেন, আরাফত কেমিক্যাল ওয়ার্কস, ভৈরব এর চেয়ারম্যান ফরিদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো. ফজলুর রহমান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, উপজেলা...

ভৈরবে দরশন সিনেমা হলে ‘প্রিয়তমা’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে দরশন সিনেমা হলে 'প্রিয়তমা' দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।সরেজমিনে গত ৮ জুলাই শনিবার দুপুর ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভৈরব বাসস্ট্যান্ডে দরশন সিনেমা হলে গিয়ে দেখা যায়, দূর দূরান্ত থেকে বাস, সিএনজি, অটোরিকশা ও ট্রেনযোগে আসা শত শত নারী-পুরুষ 'প্রিয়তমা' দেখতে ভিড় জমিয়েছেন।ব্যাপক সারা জাগানো এ ছবিটি নিয়ে ইতি মধ্যে হৈয় চৈয় শুরু হয়ে গেছে।এবার দর্শক চাহিদার তুঙ্গে ‘প্রিয়তমা’ দেখতে হলমুখী দর্শক সিনেমার সুদিনের আভাস দিচ্ছে।চলচ্চিত্র ঘিরে দর্শকদের এমন উম্মাদনা বেশ আশা জাগিয়েছে চলচিত্র নির্মাতা সংশ্লিষ্টসহ হল মালিকদের।অনেকেই মনে করছেন বাংলা চলচ্চিত্রের ফের সুদিন ফিরছে।ঈদের পাশাপাশি সারা বছর এমন মানসম্মত ছবি চাচ্ছে দর্শকরা। দরশন সিনেমা হল মালিক ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

UNDRR প্রতিনিধিদলের ফায়ার সার্ভিস পরিদর্শন

জুলাই ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- ইউনাইটেড ন্যাশন্স অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (UNDRR)-এর একটি প্রতিনিধি দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছে। UNDRR-এর সহকারী মহাসচিব মিজ মামি মিজুতোরি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।৮ সদস্যের এই প্রতিনিধি দল ৪ জুলাই সকাল ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস সদর দপ্তরে অবস্থান করেন।প্রতিনিধি দলে UNDP এবং MoFA-এর প্রতিনিধিগণও ছিলেন।সকাল ৯টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম UNDRR-এর সহকারী মহাসচিব মিজ মামি মিজুতোরি ও তাঁর সাথে আগত প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান।এরপর প্রতিনিধিদলের সদস্যগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজসহ অপারেশনাল কাজে ব্যবহৃত গাড়ি-পাম্প ও বিভিন্ন সরঞ্জাম ঘুরে দেখেন। UNDRR-এর প্রতিনিধি...

ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ইলহাম ইয়াছির

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন দেশ বিদেশে পরিচিত ইলহাম গ্রুপের চেয়ারম্যান ও কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া'র ছোট কন্যা ইলহাম ইয়াছির।তিনি ভালোবেসে নিজ উপজেলার গরীব, দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে নিজ এলাকায় এসে সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে গত ২৮ জুন বুধবার বিকালে প্রথমে কুলিয়ারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বড়খারচর গ্রামে দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।এসময় তার সাথে ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার, আওয়ামী লীগ নেতা মোকসেদ আলী, সাবেক ইউপি সদস্য মো. কাঞ্চন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওমর ফরুক অমৃত ও আওয়ামী লীগ নেতা মো....

ফায়ার সার্ভিস অধিদপ্তরের সাথে ট্রেনিং কমপ্লেক্স ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- দায়বদ্ধতা নিশ্চিতকরণ, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছানো এবং প্রদত্ত সেবা সহজীকরণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে বিভাগ ও ট্রেনিং কমপ্লেক্সের ২০২৩-২০২৪ অর্থ-বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।১৯ জুন সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অুনষ্ঠান অনুষ্ঠিত হয়।বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম। এ সময় অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ,...

পাকুন্দিয়াতে প্রতিবেশীর লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম, এলাকায় উত্তেজনা।

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম,  থানায় অভিযোগ।অভিযোগের ভিত্তিতে যানা যায় যে, আঙ্গিয়াদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত ১/৬/২০২৩ ইং বাদী শহিদুল্লাহর আঙ্গিয়াদী সরকার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছাঃ নোহা (১১) দুপুর আনুমানিক ১টার সময় স্কুল ছুটির শেষে বাড়ী ফেরার পথে বিবাদী কোহিনুর গং তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি মারধোর করে।তার চিৎকারে পাড়া প্রতিবেশী ও তার মা সালমা বেগম ছুটে এসে তার মেয়ে নোহা কে উদ্ধার করতে গেলে বিবাদী কোহিনুর তার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।আঘাতে তার বাম কানের পাশে উপরে ফেটে রক্তাক্ত জখম হয়।তৎক্ষণাৎ অটো রিক্সা করে তাকে পাকুন্দিয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা...

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৮ জুন রোববার বিকালে কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুলিয়ারচর উপজেলা পরিষদ ৩-০ গোলে রামদী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া ইসলাম লুনা'র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,...