মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরে বিএনপি-পুলিশ সংঘর্ষে ২ জন নিহত ! ওসি সহ ১৫ পুলিশ সদস্য আহত

নভেম্বর ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতীতে বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে বিল্লাল হোসেন (৪০) ও রেফায়েত উল্লাহ তনয় (২৩) নামে ২ বিএনপি নেতা নিহত হয়েছে।হামলায় কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ কমপক্ষে ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ ঘটিকার দিকে ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রাস্তার ছয়সূতী বাসস্ট্যান্ডে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা অবরোধ চলার সময় পুলিশের সাথে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।নিহত বিল্লাল হোসেন স্থানীয় ছয়সূতী ইউনিয়ন  কৃষক দলের সভাপতি ও মাধবদী গ্রামের কাজল মিয়ার ছেলে। ইউনিয়ন যুবদল নেতা রেফায়েত উল্লাহ তনয় বড় ছয়সূতী চক বাজার এলাকার কাউসার মিয়ার ছেলে।রেফায়েত উল্লাহকে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর জহুরুল...

বাজিতপুরে বিকাশ সেলস অফিসারের গলায় ছুরি চালিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই

অক্টোবর ২৯, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে গলায় ছুরি চালিয়ে বিকাশের এক সেলস অফিসারের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মো. আলী হোসেন নামে এক বিকাশ এজেন্টের বিরুদ্ধে।অভিযুক্ত মো. আলী হোসেন বাজিতপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত শামসুউদ্দিনের ছেলে।সে অনলাইন জুয়াড়ি বলে জানা গেছে।এ ঘটনায় ছিনতাইকৃত টাকাসহ আলী হোসেনের বড় ভাই মো. সুরুজ বাদশাকে আটক করেছে পুলিশ।জানা যায়, গত ২৫ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।এ সময় বিকাশের ভৈরব ডিস্ট্রিবিউটর অফিসের সেলস অফিসার অর্পণ দেবনাথের গলায় ছুরি চালিয়ে অভিযুক্ত আলী হোসেন নামে ওই ব্যক্তি ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।পরে স্থানীয়রা আহত অর্পণ দেবনাথকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অর্পণ দেবনাথ...

মনোহরদীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

অক্টোবর ২৯, ২০২৩

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রশাসন হল রুমে অনুষ্ঠিত।নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম মহোদয়ের আগমন উপলক্ষে গত ২৬শে অক্টোবর ২০২৩ ইং তারিখে এক মত সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভা সন্মানিত উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ রেজাউল করিম মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদযাপিত হয়।সভায় আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক মন্ডলী, সম্মানিত বীর মুক্তি যোদ্ধা গন, রাজনৈতিক সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সন্মানিত সাংবাদিক বৃন্দ।মত বিনিময় সভা শেষে মনোনিত ব্যক্তি/প্রতিষ্ঠান কে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঋণের চেক বিতরণ করেন।  IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী। ...

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস, খোলা হয়েছে মরিটরিং সেল

অক্টোবর ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।দুর্যোগ প্রবণ এলাকার জনসাধারণকে সচেতন, সতর্ক ও সাবধান করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপকূলবর্তী ফায়ার স্টেশন গুলো।২৪ অক্টোবর সকাল থেকে সচেতনতা সৃষ্টির এই প্রচারণা চালানো হচ্ছে।চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলবর্তী জেলাসমূহের সকল ফায়ার স্টেশন থেকে গণসংযোগ ও মাইকিংয়ের মাধ্যমে এই প্রচারণার কাজ চালানো হচ্ছে।ঘূর্ণিঝড়-পূর্ব, ঘূর্ণিঝড় সময়কালীন এবং ঘূর্ণিঝড়-পরবর্তী সকল কাজ সমন্বয় করার জন্য কেন্দ্রীয়ভাবে সদর দপ্তর ঢাকায় খোলা হয়েছে মনিটরিং সেল।মনিটরিং সেল থেকে উপকূলবর্তী এলাকার সাথে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের...

মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনা সভা ও চারা গাছ বিতরণ।

অক্টোবর ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে শনিবার দুপুরে উপজেলার নারান্দি চীন-মৈত্রী কেন্দ্রের উদ্যোগে মনোহরদী উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও চীন-মৈত্রী কেন্দ্রের পরিচালক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন,নরসিংদী জেলা বিএনপির নেতা সরওয়ার মৃধা সহ মনোহরদী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।আলোচনা সভা শেষে সাংবাদিকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী। ...

কুলিয়ারচরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

অক্টোবর ১৬, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:-কিশোরগঞ্জের কুলিয়ারচরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ উদ্বোধন করা হয়েছে।এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন" এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর এলাকার মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নজরুল ইসলাম সহ সিনিয়র স্টাফ নার্স, সাংবাদিক,...

পাওয়ার ব্যাংকে লুকানো ১১ স্বর্ণবার সহ আটক শুভেচ্ছা কর্মী, ১২`শ গ্রাম স্বর্ণ উদ্ধার

অক্টোবর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান শুভেচ্ছা'র কর্মীকে আটক করেছে বিমানবন্দর(১৩) আর্মড পুলিশ ব্যাটালয়ন।পাওয়ার ব্যাংকে লুকিয়ে সোনার বার পাচারের চেস্টা করছিলেন শুভেচ্ছা'র কর্মী মো: রাজু।শুক্রবার সকালে তাকে ১১ পিস সোনার বার সহ হাতেনাতে আটক করা হয় বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।জব্দ করা ১১টি সোনার বারের মোট ওজন ১২শ ৭৬ গ্রাম।যার আনুমানিক বাজারমুল্য ১ কোটি ২২ লক্ষ টাকা।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ মো: রাজুর অযাচিত মুভমেন্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণে সন্দেহ হয় বিমানবন্দর আমর্ড পুলিশের গোয়েন্দা দলের।রাজুকে ১ নাম্বার লাগেজ বেল্টের কাছে টয়লেটে...

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

অক্টোবর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম পর্বের আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে মো. আনিসুর রহমান শামীম-কে আহবায়ক, মো. মাসুদুল আলম-কে সদস্য সচিব, সুভল ও আব্দুল্লাহ আল ওসমান গণি-কে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করে একাংশ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক  লীগের আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা।উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক  লীগের আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বদিউল আলম নাঈম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন...

জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

অক্টোবর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, এমপি।০৫ অক্টোবর ২০২৩ সকাল ১১টায় সাভার সেনানিবাসের পাশে স্থাপিত জিরাবো ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; সাভার ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ১১ মডার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ শহিদ আতাহার হোসেন, ফায়ার সার্ভিস, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল...

পাকস্থলীতে ৩৫০০ ইয়াবা: শাহজালালে ০১ যাত্রীকে আটক।

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা সহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।গতকাল সন্ধ্যায় তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় অবতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, যাত্রী মো: জাহেদ হোসেন (২৫) গতকাল সন্ধ্যা ০৬৩০ এ ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস১৫৬ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন।এসময় অভ্যন্তরীণ টার্মিনালে সাদা পোশাকে দায়িত্বরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দলের যাত্রী জাহিদকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। এরপর যাত্রীকে এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার...