বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুছ ছাত্তারকে হত্যার হুমকী ও তাঁর ছেলেকে হত্যা চেষ্টা ঘটনার বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রবিবার সকালে বড়চাপা ইউনিয়নের পাইকান স্বাধীনতা চত্বরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এতে মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।এ সময় তারা মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার ও তাঁর ছেলেকে নির্যাতনকারী সকলকে গ্রেপ্তার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।মানব বন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাদল মিয়া, সাইফুল, তরিকুল, মাসুম, সৈয়দা বানু এবং শিখা আক্তারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।তারা অহেতুক মামলা দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করছে।এসব বিষয়ে স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধির মাধ্যমে দেন দরবারের...
জুলাই ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- স্বামীর মৃত্যু সংবাদে থামছেই না মরিয়মের আহাজারি।কান্না জড়িত কন্ঠে মরিয়ম বলেন, কেনো তুই শুক্রবারের নামাজ পড়লি না রে রুবেল।নামাজ পরলে তোকে তোকে আর মরতে হতো না।সে আমাকে অনেক ভালবাসতো।কাজের ফাঁকে যখনই সময় পেতো আমার সাথে ভিডিও কলে কথা বলতো।আমি রাগারাগি করতাম, বারবার ওকে দেশে আসতে বলতাম।ও আমাকে খালি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতো।বলতো একটু ধৈর্য ধরো।দূরে থেকে শুধুই সান্ত্বনা দিত।শুক্রবার (১৪ জুলাই) সৌদি আরবে সোফা কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া রাজশাহীর বাগমারার মৃত প্রবাসি রুবেল হোসেনের স্ত্রী মরিয়ম এমন কথা গুলো বলছিলেন।রাজশাহীর বাগমারার মাধাইমুড়ি গ্রামের সাত বছরের প্রবাসী রুবেল হোসাইন নয় মাস ছয়দিন আগে মোবাইল ফোনে ভিডিও কনফারেন্সে বিয়ে করেন।
প্রেম করে বিয়ে হলেও স্বামীর সঙ্গে সাক্ষাত হওয়ার আগে বিধবা হলেন...
জুলাই ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শুধু টোকেনের মাধ্যমেই প্রতিটি ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর থেকে ১০০ টাকা করে চাঁদা উঠানো হচ্ছে রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকা।প্রতিদিন এসব যানবাহন থেকে চার থেকে সাড়ে চার হাজার যানবাহন দাঁড় করিয়ে মাসে কমপক্ষে কোটি টাকা চাঁদা উত্তোলন করা হচ্ছে।রাজশাহীর ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ও রাজশাহী নওগাঁ মহাসড়কের পৃথক দুটি স্থানে পণ্যবাহী যানবাহন দাঁড় করিয়ে এ চাঁদা উত্তোলন করছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের নামধারী লাঠিয়াল বাহিনী।প্রায় ৬ মাস ধরে এইভাবে তিনটি সংগঠন আর একজন ঠিকাদারের নামে নগরীর নওদাপাড়া এলাকায় প্রশাসনকে ম্যানেজ করেই এই চাঁদা উঠানো হচ্ছ বলে অভিযোগ উঠেছে।চাঁদাবাজির কারনে ট্রাক চালক ও মালিকদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিলেও এর কোনো সমাধান হয়নি।অথচ রাস্তায় সকল ধরনের চাঁদাবাজি বন্ধে পুলিশের...
জুলাই ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১৬-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তানোর থানা ০৫ জন, মোহনপুর থানা ০১ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৩ জন ও চারঘাট মডেল থানা ০৩ জনকে আটক করে।
যার মধ্যে ০৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং মুনিকা মারান্ডী (৬০) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে।চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ সালমান (২৬) কে ১০বোতল ফেন্সিডিলসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
জুলাই ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (১৫ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন ও কর্ণহার থানা-৩ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩১ গ্রাম হেরোইন ও ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কেন্দ্রিক মলম এবং অজ্ঞান পার্টির মূল হোতা সহ ০২ সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।শুক্রবার সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ০২ জনই পেশাদার ডাকাত ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে তথ্য উপাত্ত পাওয়া গেছে।তাদের উভয়ের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে মামলা রয়েছে।এডিশনাল এসপি জিয়া জানান, গ্রেপ্তারকৃত বারেক সরকার (৪২) এয়ারপোর্ট কেন্দ্রিক গড়ে ওঠা একটি অজ্ঞান পার্টির নেতা।অপর দিকে আমির হোসেন (৫০) একজন পেশাদার ডাকাত...
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে ১৪ জুলাই শুক্রবার বেলা ২.৩০ মিনিটে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় আল মদিনা মার্কেট এ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো নূর নবীর।সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শফিক।এতে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান স্বপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজুর রহমান হাবুল, যুগ্ম সাহিত্য সংস্কৃতি ও ঞীড়া বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক মো আল আমিন প্রমুখ।
এ সময়...
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দাবিতে বালুয়াডাঙ্গা এলাকাবাসীর রাস্তা অবরোধ করে প্রতিবাদ পৌরসভার প্যেনেল মেয়র এর প্রতিশ্র“তিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।শুক্রবার সকাল থেকেই রাস্তা অবরোধে অংশ নেয় এলাকার শত শত মানুষ।এতে কাঞ্চন ব্রিজের দুই পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে দিনাজপুর পৌর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ঘটনাস্থলে এসে আগামীকাল রবিবারের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেয় কখন চলাচল স্বাভাবিক হয়।দিনাজপুর শহরের এলাকাবাসী জানায়, অল্প বৃষ্টি হলেই ডুবে যায় দিনাজপুরের রাস্তা ঘাট।এতে চরম ভোগান্তিতে পড়ে শহরবাসী।
এই অবস্থায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দাবিতে শহরের বালুয়াডাঙ্গা, কাঞ্চন কলোনি, কানা হাফেজ মোড় এলাকার কয়েকশ' মানুষ শুক্রবার...
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দীঘ দিন কর্মসূচি নেই মশক নিধনের।এতে বেড়েছে মশার উপদ্রব।মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী।দীর্ঘদিন প্রচণ্ড খরার পর টুকটাক বৃষ্টিপাতে জেগে উঠেছে মশা।বিশেষ করে নগরীর মহল্লাগুলোতে ড্রেন ডোবা ঝোপ-ঝাড়, রাস্তার ধারে জমে থাকা আম-জামসহ নানা আবর্জনার স্তূপে জন্ম নিচ্ছে মশা।এর সাথে আনাচে-কানাচে পড়ে থাকা বিভিন্ন অব্যবহার্য পাত্রে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা জন্ম নেয়ার ঝুঁকি বাড়ছে।তাই ডেঙ্গু রোধে এখনই ব্যবস্থা নেয়ার দাবি রাজশাহীবাসীর।মশার কামড়ে অতিষ্ঠ নগরীবাসী।বিশেষ করে শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। সম্পর্কে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল মতিন বলেন, মশার আক্রমণে মানুষ সুষ্ঠুভাবে ঘুমাতে পারছে না, নামাজ পড়তে পারছে না, শুয়ে থাকতে পারছে না, এমন কি খেতে বসেও নিস্তার নেই।
দিন দিন যেভাবে মশার উপদ্রব...
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় এক গৃহবধূকে স্বামীর সহযোগিতায় পাঁচ বন্ধু মিলে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ থানায় মামলা করেছেন ধর্ষনের শিকার এক গৃহবধু।পর্নো সিনেমা তৈরি করতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার পর পুলিশ একজনকে আটক করেছে।অন্যদের আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন অসংশ্লিষ্ট থানা পুলিশ।চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, নগরীর শিরোইল কলোনির হাজরাপুকুর এলাকায় স্বামীকে নিয়ে দেড় মাস ধরে ভাড়া বাড়িতে থাকেন ওই গৃহবধূ।গত ৭ জুলাই বেলা ১১টার দিকে জোর করে তাকে ঘুমের ওষুধ খাওয়ান স্বামী।পরে ওই দিনরাত ৯টার দিকে আবারো কফির সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাকে।ফলে অচেতন হয়ে...