মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চীনে লিয়াওনিং প্রদেশে মিললো ১,৪৪৪ টনের বিশাল স্বর্ণভান্ডার

নভেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ চীনে স্বর্ণ অনুসন্ধানে নতুন মাইলফলক যোগ হয়েছে লিয়াওনিং প্রদেশে। দাদংগোউ এলাকায় আবিষ্কৃত বিশাল খনিটি দেশটির ১৯৪৯ সালের পর এককভাবে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণভান্ডার হিসেবে নিশ্চিত করেছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। মাত্র ১৫ মাসের অনুসন্ধানে চিহ্নিত এই ভান্ডারে প্রায় ১,৪৪৪ টন স্বর্ণ রয়েছে বলে জানা গেছে, যা বর্তমান বাজারদরে ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি মূল্যের সমান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খনিটিতে প্রায় ২৫.৮৬ লাখ টন আকরিক রয়েছে এবং প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। তারা এটিকে ‘অতি-বিশাল’ হিসেবে আখ্যা দিলেও আকরিকের স্বর্ণমান তুলনামূলকভাবে কম। তবে অর্থনৈতিক সম্ভাব্যতা নিয়ে প্রাথমিক মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। নিরাপত্তাজনিত ও কৌশলগত কারণে খনিটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি; শুধু জানানো হয়েছে...

আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গড়তে কমিশনের প্রতিশ্রুতি

নভেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, কমিশনের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে সব দলই সমানভাবে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পান। তিনি দলীয়ভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, খুব শিগগিরই নির্বাচন সামনে চলে আসছে এবং এটিকে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সব পক্ষের সহযোগিতা জরুরি।সকালের সেশনটি শুরু হয় সাড়ে ১০টায়। প্রথম ধাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ...

সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জাতীয়ভাবে কাজ করছে জাতীয় সাংবাদিক সংস্থা

নভেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিভাগীয় সমাবেশ উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরীর এস.কে ফুড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে রাজশাহীর ৮ জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলার কমিটির সদস্যরা অংশ নেন।দুপুর ২টা পর্যন্ত চলা এই সমাবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।সমাবেশ শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৩৬ জুলাই আহত মুক্তিযোদ্ধা সাংবাদিক সানোয়ার আরিফ, কালের কণ্ঠের আহত সাংবাদিক নাঈম হোসেন এবং সংবাদ চলমানের সাংবাদিক মতিউর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।পাশাপাশি রাজশাহীর ৮ জেলা, মহানগর...

এই দেশের মানুষ ধর্মপ্রিয় কিন্তু ধর্মান্ধ নয়-চাঁ,নবাবগঞ্জে মির্জা ফকরুল

নভেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ।ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে।কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়।আজ এই কথা গুলো মনে রেখে আমি গত নির্বাচনের হিসাব গুলো দেখাতে চাই।কত পারসেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলাম ? পাঁচ পারসেন্ট ? সাত পারসেন্টের বেশি না।রাতারাতি লাভ দিয়ে একান্নতে চলে যাবেন, এইটা মনে করি না।বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দেবে না।কারণ, আপনাদের তারা বিশ্বাস করে না। শনিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন।নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, আজ একটা দল সংকটকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। যখন আমরা সবাই মিলে...

পুলিশ হেফাজতে আসামির বক্তব্য: আরএমপি কমিশনারকে আদালতের শোকজ

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর তেরখাদিয়া এলাকার ডাবতলা ‘স্পার্ক ডিউ’ অ্যাপার্টমেন্টে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামি পুলিশি হেফাজতে থাকাবস্থায় মিডিয়ার সামনে বক্তব্য দিতে দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে দর্শানের নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত।শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ শোকজ জারি করেন।নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বর মধ্যে আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। নোটিশে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে...

তারেক রহমানের নির্দেশে নান্দাইল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্য ইয়াসের খান চৌধুরীর পাশে

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়ার পর নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব ইয়াসের খান চৌধুরীকে একে একে শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মনোনয়নের পর উপজেলা বিএনপির সিনিয়র ও অঙ্গসংগঠন নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য—পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ফকির, পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সিনিয়র নেতা আবু হুরায়রা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া**সহ আরও অনেক নেতৃবৃন্দ। তারা পূর্বে ভিন্ন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সঙ্গে কাজ করলেও এখন তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে সর্বশক্তি দিয়ে ইয়াসের খান চৌধুরীর পাশে কাজ করার অঙ্গীকার করেছেন। ছাত্রদলের পক্ষ থেকেও শক্তিশালী সমর্থন...

জাদেজার নতুন ঠিকানা রাজস্থান, চেন্নাই ছাড়ায় উঠছে নানা প্রশ্ন

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে বহুল আলোচিত অদলবদল চুক্তি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। ক্রিকবাজের বরাতে জানা গেছে, রাজস্থান পাচ্ছে চেন্নাইয়ের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে। বিপরীতে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন যোগ দিচ্ছেন চেন্নাই সুপার কিংসে। শনিবার ১৫ নভেম্বর আইপিএলের রিটেনশন তালিকা ঘোষণার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই অদলবদল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জোর আলোচনা চলছিল। চেন্নাই দীর্ঘদিন ধরেই এমএস ধোনির পরবর্তী যুগের প্রস্তুতি নিচ্ছে, আর সেই ভাবনায় স্যামসনকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকল্প হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বছর দলকে তুলেছিলেন ফাইনালে। অন্যদিকে ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ের অন্যতম ভরসা, তিনবার...

পাকিস্তানে সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি ও বিস্তৃত ক্ষমতা: স্বৈরতন্ত্রের আশঙ্কা বাড়ছে

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ও বিস্তৃত ক্ষমতা দেওয়ার পাশাপাশি গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি প্রদান করেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে সংবিধানের ২৭তম সংশোধনী আইন হিসেবে কার্যকর হওয়ায় পাকিস্তানের রাজনৈতিক ও বিচারিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। সমালোচকদের মতে, এ পদক্ষেপ পাকিস্তানকে আরও সুস্পষ্টভাবে এক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। সংশোধনীর ফলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকারী আসিম মুনির এখন নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। ফিল্ড মার্শাল পদটি আজীবনের জন্য বহাল থাকবে এবং অবসর পরবর্তী সময়েও রাষ্ট্রপতির মাধ্যমে তাকে ‘দায়িত্ব ও কাজ’ প্রদান করা যাবে। এর অর্থ, তিনি দীর্ঘ সময় জনপরিসরে একটি শক্তিশালী অবস্থানে থাকবেন।সমর্থকদের যুক্তি,...

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শনিবার সকালে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিকে কেন্দ্র করে আয়োজিত এ মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে উদ্যানে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, পাকিস্তানের বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ...

আওয়ামী লীগ এখন ফেসবুকভিত্তিক প্রতিবাদী দল-শফিকুল আলম

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটি ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে বাস্তব সাংগঠনিক শক্তি খুবই কম। শনিবার সকালে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং দুই প্রধান দলের অবস্থান নিয়ে মন্তব্য করেন।তিনি লিখেছেন, তিনটি সাম্প্রতিক ঘটনা তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বরং সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তার বক্তব্যে বিএনপির প্রার্থী ঘোষণা প্রসঙ্গটি ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, দলটির মনোনয়ন ঘোষণাকে ঘিরে ব্যাপক আশঙ্কা ছিল যে বিদ্রোহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। অনেকে মনে করেছিলেন শত শত নেতা সিদ্ধান্ত না মেনে বিক্ষোভে নামবেন এবং...