মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের কোতয়ালী থানার আওতাধীন শিকদারহাট বাজারে সোমবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঠের ফার্নিচারের দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. মঞ্জুরুল হক এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, ২৭ এপ্রিল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি নিজ বাড়ি ফিরে যান।রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে স্থানীয় লোকজন দোকানে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও দোকান মালিককে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় দোকানের সকল আসবাবপত্র ও কাঠের মালামাল পুড়ে যায়।ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দোকান মালিক মো. মঞ্জুরুল হক জানান, প্রাথমিকভাবে ক্ষতির...
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, "নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া উচিত এবং এটি থেকে কোনোভাবেই সরে আসা যাবে না।অপরদিকে, দলীয় কাঠামোগত সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা দ্রুত সম্পন্ন করাও সম্ভব।"সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌরসভা বিএনপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত আট মাসে দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। অথচ নির্বাচন কমিশন প্রস্তুত, মাঠ প্রস্তুত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে নির্বাচন কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের জোরালো দাবিতে পরিণত হয়েছে।”নির্বাচন বিলম্বিত...
এপ্রিল ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- মনোহরদীতে দুর্বৃত্তদের হামলায় বাড়ী-ঘর ও দোকান ভাংচুর এবং নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়াগেছে।রবিবার (২৭এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।সংবাদ পেয়েই সোমবার বিকালে ঘটনাস্থলে ছুটে আসেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।এ সময় তিনি দুর্বিত্তদের হামলার স্বীকার ভুক্তভোগীদের বাড়ী-ঘর ও দোকান পরিদর্শন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
ভুক্তভোগীরা হলেন, পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃরধার ছেলে বাইজিদ মৃরধা, আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার, আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃরধা, আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার,রশীদ...
এপ্রিল ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও দুর্নীতিমুক্ত রাখার দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা।গত ২৯ এপ্রিল সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নেত্রকোণা জেলা শাখা।অ্যাডভোকেট জিয়া উদ্দীন জিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অ্যাডভোকেট মো. রোকনউদ্দিন, মোশারফ হোসেন তমাল, অ্যাডভোকেট রাশেদ খান, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রহিমা সুলতানা,...
এপ্রিল ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়, বরেন্দ্র অঞ্চলের উৎপাদিত রপ্তানিযোগ্য আমের বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।তিনি গ্যাপ (উত্তম কৃষিচর্চা) পদ্ধতিতে চাষ করা আম দেখে মুগ্ধ হন এবং এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি, চীনে এই আম আমদানি করার ব্যাপারে আগ্রহও প্রকাশ করেন রাষ্ট্রদূত।বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের বিশেষত্ব হচ্ছে এখানে উৎপাদিত সুস্বাদু মিষ্টি আম, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে।২৮ এপ্রিল আম বাগান পরিদর্শন কালে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের বাজারে বাংলাদেশের আম আমদানি করতে তারা আগ্রহী।তিনি জানিয়ে দেন, চলতি বছর চীন বাংলাদেশের ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম আমদানি করতে চায়।চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, বরেন্দ্র অঞ্চলের...
এপ্রিল ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে পদ্মা নদীর পানি শোধন করে সরবরাহে উদ্যোগ নিয়েছে রাজশাহী ওয়াসা।জেলার গোদাগাড়ীতে নির্মাণাধীন এই পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন ২০ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।ইতোমধ্যে প্রকল্পের ২০ শতাংশ কাজ শেষ হয়েছে।২০২৭ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলার গোদাগাড়ীতে চীনের হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সহায়তায় পরিচালিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ন বলন, এ প্রকল্প শুধু নিরাপদ পানি সরবরাহই নয়, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মা: সাইফুল ইসলাম নিখাদ খবরকে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অনেক...
এপ্রিল ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর বারো রাস্তার মোড়ে তারা এ বিক্ষোভ শুরু করেন।এ সময় বিক্ষোভকারীরা সড়ক খুঁড়ে ফেলে এবং পরে সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ চালিয়ে যান।সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।স্থানীয়দের ভাষ্যমতে, ওই এলাকায় গোলচত্বর না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।তাই সেখানে একটি গোলচত্বর স্থাপনের দাবি জানিয়েছেন তারা।পুলিশ জানায়, বিকেল সোয়া ৪টার দিকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী, কাটাখালির রণহাটি এলাকার আশরাফুল, গুরুতর আহত হন।তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষোভে নামেন।এ বিষয়ে আরএমপির চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত...
এপ্রিল ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৯ এপ্রিল দিবাগত রাতে রাজাশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামি চলন্ত মহানন্দা ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে রাজশাহী রেলওয়ে পুলিশ।মৃতের নাম হাবিবুর রহমান, সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা।রাজশাহী রেলওয়ে থানার অফিসারন ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, মৃত হাবিবুর রহমানের বাড়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের।তিনি ও তার এলাকার আরও কয়েকজন শ্রমিক সম্প্রতি খুলনায় ধান কাটতে গিয়েছিলেন এবং কাজ শেষে মহানন্দা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।
অন্য শ্রমিকেরা নিরাপদে বাড়ি পৌঁছালেও হাবিবুর রহমান আর...
এপ্রিল ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জে নতুন জাতের রঙ্গীন ধান চাষ শুরু হওয়া ধানের নাম পার্পল লিফ রাইস।ধানের গায়ের রং সোনালি ও চালের রংয়ের মিশ্রনে কিছুটা বেগুনি রংয়ের মত।উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে।সবুজ কৃষি মাঠের মধ্যে একখন্ড বেগুনি ধান ধান খেত, পুরো কৃষি মাঠের সৈন্দর্যকে আরো বাড়ীয়ে দিয়েছে।সবুজের মাজে বেগুনী, য়েন একটা পতাকার মত বতাসে ঢেউ খেলছে প্রকৃতির এই অপরুপ সৈন্দর্য দেখতে ছুটে যাচ্ছেন সৈন্দর্য পিপাসু মানুষ জন।
ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রথমবারের মতো এই বেগুনি রঙ্গের ধান চাষ করে সাড়া ফেলেছেন এলাকার সৌখিন কৃষক মো. রবিউল ইসলাম।এই ধান চাষে এই অঞ্চলের কৃষকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।প্রতিদিন এই রঙ্গীন ধানের খেত দেখতে ভিড় করছে অনেকেই।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর...
এপ্রিল ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- পরিছন্ন নগরী খ্যাত রাজশাহী মহানগরী যেন আলোর নীচে অন্ধকারের মত।আলোকাজ্জ্বল রঙ্গিন সড়কবাতির নীচের ব্যাস্ততম সড়কের ফুটপাতেই চলছে মলমূত্র ত্যাগ।ফুটপাত নয়! যেন গনশৌচার।বলছিলাম রাজশাহী মহানগরীর ব্যাস্ততম এলাকা শিরোইল বাস টার্মিনালের সমনের ফুটপাতের হালচাল।রাস্তাটির উত্তরপাশে ঝকঝকে রেলওয়ে স্টেশন,দক্ষিনে আন্তঃজেলা বাসটার্মিনাল,পশ্চিমে ঢাকা বাস কাউন্টার।রেল স্টেশনের দেয়ালঘেঁষে ফুটপাতজুড়ে প্রতিদিন মল-মূত্র ত্যাগ করছেন স্থানীয় লোকজন ও পথচারীরাও।
ফলে অসহনীয় দুর্গন্ধ ভেসে আসে, যা চলাচলকারী সাধারণ মানুষদের জন্য দুর্বিষহ এক অভিজ্ঞতা।পথচারীদের মতে, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি এটি একটি সভ্য নগরের পরিচয়ে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।ফুটপাতের পাশে জমে আছে আবর্জনা।পরিষ্কার করার কোনও লক্ষণ নেই।প্রচণ্ড রোদে এই ধুলোময়...