মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মার্চ ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় নারীকে হেনস্তাকারী মাসুদ রানাকে (৪২) নওগাঁ থেকে আটক করা হয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (মহানগর গোয়েন্দা পুলিশ) অভিযান চালিয়ে তাকে আটক করে।আজ বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত রানা রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত ১১ মার্চ বিকেলে অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক নারীকে হেনস্তা করেন রানা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রানাকে আটকের দাবি ওঠে।এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটকের জন্য নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে...
মার্চ ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আবেদ আলীকে ঘিরে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ারঅভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, দীর্ঘ কর্মজীবনে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়ে তুলেছেন।জানা গেছে, শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুল ইসলামের বাড়িতে লজিং থেকে লেখাপড়া করেন আবেদ আলী।২০০৭ সালে শফিকুল ইসলামের সুপারিশে শিক্ষা বোর্ডে মাস্টার রোলে পিয়ন হিসেবে চাকরি পান।২০১০ সালে চাকরি স্থায়ী হওয়ার পর ২০১৩ সালে সেকশন অফিসার থেকে সহকারী বিদ্যালয় পরিদর্শক পদে পদোন্নতি পান।এরপর থেকেই বোর্ডে নিজের প্রভাব বাড়াতে থাকেন আবেদ আলী।
অভিযোগ রয়েছে, তিনি নিজস্ব একটি সিন্ডিকেট গড়ে তোলেন, যা অনুমোদন, স্বীকৃতি নবায়ন, অ্যাকাডেমিক কার্যক্রম অনুমোদন, টেন্ডার কমিশনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করত। সাধারণ...
মার্চ ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশের অন্যতম শিক্ষা ও শান্তির নগরী হিসেবে পরিচিত রাজশাহী এখন অপরাধের নগরীতে পরিণত হচ্ছে। সাম্প্রতিক সময়ে নগরীতে আশঙ্কাজনক হারে চুরি, ডাকাতি, ছিনতাই, জবরদখল, ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়ে গেছে। গণপরিবহন, রিকশা যাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী— কেউই ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না।
নগরীর নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে, ছিনতাইকারীদের কবলে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, আইনজীবী ও নারীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন সাধারণ মানুষই আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে।এমন পরিস্থিতির মধ্যেই রাজশাহীতে শুরু হয়েছে আসন্ন ঈদুল ফিতরের কেনাকাটা। প্রতি বছর নগরীর বিপণি বিতানগুলোতে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে...
মার্চ ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল বাশার ওরফে বাদশা (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে- বাদশার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে।আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এরআগে সকালে পৌর শহরের দেওথান গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার বাদশা মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের বাসিন্দা।ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।বাদশা একজন কুখ্যাত মাদক কারবারি।তার বিরুদ্ধে আরও ১২টি মাদকের মামলা রয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
মার্চ ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাস থামিয়ে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৯০ হাজার টাকা ও একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, জামায়াত নেতারা ঢাকায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন শেষে রাজশাহী ফেরার পথে এই হামলার শিকার হন। যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঔল এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের মাইক্রোবাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। শব্দ শুনে চালক গাড়ির চাকা ফেটে গেছে ভেবে তা রাস্তার পাশে দাঁড় করান।এ সময় ৭-৮ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র, রামদা, হাসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে গাড়িতে থাকা সবাইকে জিম্মি...
মার্চ ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এ সময় তারা ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান।রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।তারা মিছিল নিয়ে কয়েকটি সড়ক হয়ে ছাত্রীদের হলের সামনে দিয়ে প্যারিস রোড হয়ে বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে যান।
এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেলে সব ধরনের বড় যানবাহন নগরীর খড়খড়ি বাইপাস হয়ে চলাচল শুরু করে।এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, দর্শকের ঠাঁই না ‘,...
মার্চ ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে 'অপারেশন ডেভিল হান্ট' নামের সেনা-পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছিল এক মাস আগে।৮ মার্চ শনিবার যখন এই অভিযানের এক মাস পুরো হচ্ছে, তখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
অভিযান চলার মধ্যেই একের পর এক ডাকাতি, প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গণপিটুনি দিয়ে হত্যা, ধর্ষণ, 'তৌহিদী জনতার' ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে বাধা, মব সৃষ্টি করে বাড়িঘরে হামলা-লুটপাট, এমনকি পুলিশের ওপর হামলার মতো ঘটনাও ঘটতে দেখা গেছে।এর মধ্যেই আবার ঝিনাইদহ-কুষ্টিয়া অঞ্চলে চরমপন্থিদের তৎপরতা বাড়তে শুরু করেছে।"এসব ঘটনায় কমে আসার পরিবর্তে মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক অনেকক্ষেত্রে আরও বেড়েছে বলেই আমরা জানতে পারছি,"জেলায় জেলায় অভিযান চলানোর পরও দেশের আইনশৃ্ঙ্খলা...
মার্চ ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
মনোহরদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের বাসিন্দা, মালয়েশিয়া প্রবাসী জহির উদ্দিনের সুখের সংসার এক মুহূর্তে তছনছ হয়ে গেছে স্ত্রীর পরকীয়ার কারণে।২০০০ সালে ইসলামিক শরীয়া মতে শাহাবুদ্দিনের মেয়ে আকলিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জহির উদ্দিন।তাদের ঘরে জন্ম নেয় দুই ফুটফুটে সন্তান ছেলে অনিক ও মেয়ে আতিকা।
সুখের সংসারকে আরও স্বচ্ছল করার আশায় জহির উদ্দিন মালয়েশিয়ায় পাড়ি জমান।সেখানে দীর্ঘ ১৭ বছর পরিশ্রম করে অর্জিত সব টাকা পাঠাতেন স্ত্রীর কাছে, যাতে তার পরিবার ভালোভাবে চলতে পারে।কিন্তু টাকার গরমে আকলিমা হয়ে ওঠেন উচ্চবিলাসী এবং জড়িয়ে পড়েন পরকীয়ায়।বিদেশে অবস্থানকালে জহির উদ্দিন জানতে পারেন, তার স্ত্রী আকলিমা অন্য এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং তার কষ্টার্জিত অর্থ অপব্যবহার করছেন।বিষয়টি...
মার্চ ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকায় শনিবার (০৮ মার্চ) দুপুরে টিসিবি পণ্য পাচারের ঘটনা ঘটেছে।স্থানীয়দের হাতে আটক হয় ডিলারের এক সহযোগী, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে টিসিবি পণ্যের কিছু অংশ পাচারের সাথে জড়িত থাকার।স্থানীয়দের অভিযোগ, ডিলার নিজেই এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত, ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার থেকে।
পাচারকৃত পণ্যগুলোর মধ্যে ২ লিটারের ৫ বোতল তেল এবং ৫ কেজি চিনি উদ্ধার হয়।স্থানীয়রা এই পণ্যগুলো পাচার করার সময় হস্তক্ষেপ করেন এবং পরে টিসিবির প্রতিনিধি শফিউল ইসলামের উপস্থিতিতে সেগুলো স্থানীয় একটি মসজিদে দান করে দেন।এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি পরিস্থিতি শান্ত করেন।এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতার অভাব রয়েছে এবং...
মার্চ ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও দালাল চক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ না হলেও দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে সহজেই পাস নম্বর পাওয়া সম্ভব হচ্ছে।এ কারণে অনেক অনভিজ্ঞ চালক লাইসেন্স নিয়ে সড়কে নেমে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছেন।ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটি তিন ধাপে অনুষ্ঠিত হয়-লিখিত, মৌখিক এবং ব্যবহারিক।লিখিত পরীক্ষার জন্য ২০ নম্বর বরাদ্দ, যেখানে পাস নম্বর ১২।মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় যথাক্রমে ৭৫ ও ১০০ নম্বর প্রয়োজন।
তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় দেখা যায়, লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় ব্যর্থ হলেও দালালদের মাধ্যমে পরীক্ষার্থী পাস করছেন।দিনাজপুর বড় মাঠে পরীক্ষা চলাকালে দায়িত্বে থাকা কর্মকর্তারা উপস্থিত থাকলেও...