মঙ্গলবার ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরে উন্মুক্ত ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি স্পেশাল টেস্ট-২০২৬ এর ফলাফল প্রকাশ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।রোববার (২২ নভেম্বর) সকালে দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসা মিলনায়তনে 'দিনাজপুর আলিফ ফাউন্ডেশন' এই অনুষ্ঠানের আয়োজন করে।আলিফ ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.স.ম আব্দুল মুঈদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য মু. মাহফুজুর রহমান, বৃত্তি স্পেশাল টেস্টের পরীক্ষা নিয়ন্ত্রক মিনারা বেগম, বিরল বোর্ডহাট দারুল উলুম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার...
নভেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এসময় দুটি প্রাইভেটকার ভাঙচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনগত রাতে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি ও পাহাড়পুর ঠোঙ্গা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মধ্যরাতে দিনাজপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি জহির খানের পাহাড়পুর ঠোঙ্গাপট্টির বাড়িতে ভাঙচুর করা হয়।এসময় তার বাড়িতে থাকা গ্যারেজে থাকা মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে চাউলিয়াপট্টিতে স’মিল সংলগ্ন বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলার আব্দুল লতিফের বাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা।এসময় আব্দুল লতিফের একটি নোয়া ও একটি টয়োটা গাড়ি ভাঙচুর করা হয়।এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন,...
নভেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এ অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অনেক কৃতী খেলোয়াড় উঠে এসেছেন, যারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রাজশাহীর সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছেন।রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ।প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড়দের পাশাপাশি আগত...
নভেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ নভেম্বর ২০২৬) নরসিংদী পুলিশ লাইন্সে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির সুযোগ নেই।
নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার...