মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

আপডেটঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর বাঘা উপজেলা এলাকায় পদ্মায় ডুবে নেয়াজুল ইসলাম নিনাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) সকালে গড়গড়ির বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীতে ঘটনাটি ঘটেছে।নিনাদ গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ি গ্রামের ও পলাশি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজিজুল ইসলাম নাহিদ সরকারের ছেলে।জানা যায়, নিনাদ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আগত চাচাত ভাই নাফিদ সরকার ও মির্জা সরকারের সাথে বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীর ধারে ঘুরতে যায়।তারা পদ্মার ধারে ঘুরতে ঘুরতে নিনাদ পা ফঁসকে পড়ে যায়।পদ্মা নদী গভীর পাড় হওয়ায় তাকে তাৎক্ষনিক উদ্ধার করতে পারেনি।শিশু নিনাদ শ্রোতে ভেসে যাচ্ছিল।এ সময় তাদের চিৎকারে মাছ ধরা নৌকা এসে নিনাদকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষনা করে।

তার মৃত্যুর খবর জানার পর থেকে মা হুসনে আরা বেগম ও বাবা তাজিজুল ইসলাম নাহিদ শোকে আত্মহারা।এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, শিশুর চাচাত ভাইয়েরা অনেক দিন পর পর বাড়িতে বেড়াতে আসে।

তারা সকাল ৮টার দিকে বেংগাড়ি বাজারের এক দোকান থেকে চ্যুইংগাম নিয়ে পদ্মার ধারে বেড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে।তবে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া মেনে এসেছে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।