রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবি

জুন ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবিতে” সংবাদ সম্মেলন করেছেন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি।১লা জুন বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন সমিতির নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খান।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের যাত্রা শুরু হয়।১৯৯৬ সালে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম অধিভুক্তি লাভ করে।প্রতিষ্ঠাকাল বিবেচনায় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ গুলো ২০২২ সালে ৩০ বছর পূর্ণ করেছে। তৎকালীন...

মোট আটক ১২ জন ও মাদক দ্রব্য উদ্ধার

জুন ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০১-০৬-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৬ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০৩ জনকে মাদক দ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং শ্রী নিলয় সরকার মন্টু (২৩) কে ১০লিটার চোলাইমদ এবং ৪২৫ লিটার জাওয়াসহ আটক করে।ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ ফারুক হোসেন (৩৮) ও ২নং মোঃ নেজাবুর রহমান নিজাম (৬০) কে ০১কেজি হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (৩১শে মে ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-৭ জন, কর্ণহার থানা-২ জন, দামকুড়া থানা-২ জন ও ডিবি পুলিশ-৮ জনকে আটক করে। যার মধ্যে ২৬ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ১ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ১৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...