শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অনুর্ধ্ব-১৬ নারী আরচ্যারী প্রশিক্ষন শিবির শুরু

আগস্ট ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের আর্থিক সহযোগিতায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমুল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ আরচ্যারী প্রশিক্ষন কার্যক্রমের বাছাই পর্বে ১৫০ জন অনুর্ধ্ব-১৬ বছর বয়সি নারী অংশ গ্রহন করে।তাদের মধ্য থেকে ২০জন নারীকে চুড়ান্ত বাছাই করা হয়।এই চুড়ান্ত বাছাইকৃত ২০ জন নারীকে নিয়ে ১০ দিন ব্যাপী তৃণমুল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ আরচ্যারী প্রশিক্ষন কার্যক্রম গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাজশাহী জেলা জিমনাসিয়ামে শুরু হয়েছে। চুড়ান্ত বাছাইকৃত নারীদের বাংলাদেশ আরচ্যারী ফোরেশনের প্রশিক্ষক মোঃ তিতাস উদ্দীন প্রশিক্ষণ প্রদান করবেন।আর তাকে স্থানীয় প্রশিক্ষক সাইফুদ্দিন সহযোগিতা করবেন। প্রশিক্ষন কার্যক্রমের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৬০ হাজার ২ শত ৫০ টাকা।এই প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন আরচ্যারী ফেডারেশনের নির্বাহী...

আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশের ৯টি স্বর্ণ পদক অর্জন

আগস্ট ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে গত শনিবার (২৯ জুলাই) ও রোববার (৩০ জুলাই) দুই দিনব্যাপী অনুষ্টিত ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ এ বাংলাদেশ দল অংশ গ্রহন শেষে ২৫টি পদক নিয়ে দেশে ফিরেছেন।বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্যশৈহ্লা’র নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের সমন্বয় করে ৩১ সদস্যের একটি টিম চ্যাম্পিয়ানশীপে অংশ গ্রহন করে ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১০টি তাম্রসহ ২৫টি পদক অর্জন করে।ওই সময় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো: ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হানশি প্রেমজিৎ সেনের অধীনে সবচেয়ে বড় কারাতে ইভেন্ট ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া...

রাজশাহী মহানগরীতে হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ

আগস্ট ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় হত্যার ঘটনাকে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়েও রক্ষা পেল না আসামিরা।এ ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করে আরএমপি’র পবা থানা পুলিশ।আসামি সজল খুনের দায় স্বীকার করে আজ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামিরা হলো মো: সবুজ আলী (২৮), মো: কাওসার আলী (৪২), মো: সজল আহম্মেদ (২৮) ও মোসা: সুইটি খাতুন (২২)।সবুজ আলী রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে, কাওসার আলী পবা থানার মহানন্দাখালী গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে, সজল একই এলাকার মৃত শহিদুল্লাহ-এর ছেলে ও তার স্ত্রী সুইটি। ঘটনা সূত্রে জানা যায়, গত ১লা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ৩:৩০ টায় রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশ নওহাটা দুয়ারী গামী রাস্তায় মধ্যবয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তিকে...

রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩

আগস্ট ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে গাঁজার বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।৩ জুলাই বৃহস্পতিবার ভোরে নগরীর দামকুড়া থানার আলমগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি কার্গো ট্রাকে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার গোপিমাথপুর গ্রামের আসলাম কাজীর ছেলে মোস্তাইন কাজী (২৭), এই মাঝিগাতী গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিপন মোল্লা (২২) ও একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওমর ফারুক শেখ (২২)।রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে আলমগঞ্জে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়। এ...

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক।

আগস্ট ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ প্রেস বিজ্ঞপ্তি:- বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা পরিষদ পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের পরিচালক যুগ্ন সচিব এনামুল হক। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে জেলা পরিষদের নিজ কার্যালয়ে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলা পরিষদ পরিদর্শনকালে এনামুল হক বলেন, রাজশাহী জেলা পরিষদের সার্বিক কার্যাবলী অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন এবং সেই সাথে কাজের স্বচ্ছতা রয়েছে।এসময় তিনি আরো বলেন, সারাদেশের জেলা পরিষদগুলির অনেক ভালো ভালো কাজ করার সুযোগ রয়েছে। যার ধারাবাহিকতায় রাজশাহী জেলা পরিষদ ইতোমধ্যে তাদের কর্মপরিধি বৃদ্ধি করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।আমি...

মোট আটক ১১ জন ও মাদক দ্রব্য উদ্ধার

আগস্ট ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৩-৮-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০১ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য মামলায় ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ সাইফুল ইসলাম (৩৭) কে ১৫ লিটার চোলাই মদসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

দীর্ঘ ১৭ বছর পর রাবি অধ্যাপক ড. তাহেরের ২ খুনির ফাঁসি কার্যকর

আগস্ট ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দীর্ঘ সতের বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদকে হত্যার দায়ে দণ্ডিত দুই আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়েছে।রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১মিনিটে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানিয়েছেন।ফাঁসি কার্যকর হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।দুই আসামির মধ্যে জাহাঙ্গীর ছিলেন, অধ্যাপক তাহেরের বাড়ির কেয়ারটেকার।আর মহিউদ্দিন ছিলেন, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে তাহেরের সহকর্মী।গবেষণা জালিয়াতির কারণে মহিউদ্দিনের পদোন্নতি আটকে দিয়েছিলেন তাহের।সেই ক্ষোভে মহিউদ্দিনের পরিকল্পনায় ২০০৬ সালে তাহেরকে হত্যা করে লাশ ম্যানহোলে ফেলে দেওয়া হয় বলে এ মামলার...

সোনামসজিদ স্থল-বন্দরে কমেছে রাজস্ব, বেড়েছে আমদানি

আগস্ট ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী ব্যুরো:- দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল-বন্দর চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদে আমদানি বাড়লেও রাজস্ব আয় কমেছে।সদ্যবিদায়ী ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ কোটি ৪৮ লাখ টাকা।বন্দর থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১০৩৭ কোটি ৪০ লাখ টাকা; বিপরীতে আহরণ হয়েছে ৬১৮ কোটি ৯২ লাখ টাকা।তবে আমদানিকারক, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের দাবি, মোট আমদানির পরিমাণ কিছুটা বাড়লেও ডলার সংকট ও বন্দর দিয়ে ফলসহ অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কমায় রাজস্ব আহরণ কম হয়েছে।দেশের আমদানি-রফতানি বাণিজ্যে ডলারসহ বিভিন্ন সংকট এখনও বিদ্যমান।এ অবস্থা চলতে থাকলে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।সংশ্লিষ্টরা জানান, ২০২১-’২২ অর্থবছরে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ৩৫ লাখ ৫৮ হাজার ৮৩৪ মেট্রিক টন পণ্য আমদানি হয়।২০২২-২৩ অর্থ-বছরে অবশ্য...

মোট আটক ১১ জন ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২৭-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০১ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং শান্ত সরদার (২৩) কে ১০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

নগরীর দুইটি সড়ক আলোকিত: পুনঃনির্বাচিত মেয়র লিটন

জুলাই ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর রেন্টুর খড়ির আড়ত হতে বুলুনপুর হয়ে কোর্ট ঢালুর মোড় পর্যন্ত ও কাঠালবাড়িয়া হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হয়েছে।গত বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বুলুনপুর কড়ইতলা মোড়ে ও রাত সাড়ে ৮টায় কাঠালবাড়িয়া মোড়ে আনুষ্ঠানিকভাবে সুইচ চেপে সড়ক দুটির আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।উদ্বোধনের পর সড়ক আলোকায়ন ঘুরে দেখেন ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন তিনি।এ সময় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আমি শপথ নিয়ে গতকাল মঙ্গলবার রাজশাহীতে এসেছি।আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণের...