রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১৫ই আগস্ট ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২০ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহ্মখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১০ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ফেল করানোর ভয় দেখিয়ে শ্রেণিকক্ষের ভেতরেই দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ, অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেন মানিককে (৪২) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।সে পুঠিয়া উপজেলার ধাদাস উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।
তিনি দুর্গাপুর উপজেলার মাড়িয়া এলাকার নওসের আলীর ছেলে।রাজশাহীর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, ভুক্তভোগীর ভাই এ ঘটনায় মামলা দায়ের করেছেন।এতে তার বোনকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে বলা হয়, দীর্ঘদিন থেকে তার বোনকে ওই স্কুলশিক্ষক উত্যক্ত করতেন।
কথা না শুনলে প্রায়ই ফেল করিয়ে দেয়ার হুমকি দিতেন।এর সূত্র ধরে গত সোমবার (১৪ আগস্ট) দুপুরের পর ইংরেজি...
আগস্ট ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল চলতে দেওয়া হবে না।ইতোমধ্যে মহানগরীর পেট্রোলপাম্প গুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে হেলমেট ছাড়া তেল না দিতে।আপনার ও আপনার সন্তানদের চলাচল নির্বিঘ্ন ও চলাচল নিরাপদ করতে এই কার্যক্রম শুরু করেছি।পুলিশ সমাজের একমাত্র পরিবর্তন করার কেউ না।
পরিবার ও বিশেষ করে শিক্ষক তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।বুধবার বেলা ১১ টার দিকে আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্ত চালাক ও অভিভাববদের সচেতনা সভায় উপরোক্ত কথা গুলো বলেন।তিনি আরো বলেন, ঢাকার প্রতিটি মোটরসাইকেল চালক ও পেছনের যাত্রীরা হেলমেট নিয়ে চলাচলে অভ্যস্ত।
টাকার এতোলোক যদি এটাতে অভ্যাস্ত হতে পারে তাহলে রাজশাহীর ৫/৬ লাখ মানুষ কেনো পারবে না।হেলমেট নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য।নো হেলমেট নো ফুয়েল...
আগস্ট ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আর এম পি নিউজ : রাজশাহী মহানগরীতে ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্তে চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৬ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ, বুধবার সকাল ১১:০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আরএমপি’র ট্রাফিক অফিসে ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্তে চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।সভায় পুলিশ কমিশনার ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সভার শুরুতেই পুলিশ কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এসময়...
আগস্ট ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১৬-৮-২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী থানা ০১ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০৯ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা থানা ০৩ জনকে গ্রেফতার করেছে।
যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১২৪ গ্রাম হেরোইন (যার মধ্যে রাজশাহী জেলা ডিবি পুলিশ কর্তৃক ১০০গ্রাম হেরোইন), ৭৪ পিচ ট্যাফেন টাডোল ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
আগস্ট ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আজ ১৫ আগস্ট ২০২৩ খ্রি. রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বহরামপুর মধ্যপাড়া হতে সকাল ১০:৫০ টায় একজন মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হিরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: শহিদুল ইসলাম (৪২)।সে রাজশাহী জেলার দুর্গাপুর থানার মধ্যপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ সকাল ০৯:১০ টায় রাজশাহী জেলার দুর্গাপুরের পল্লীবিদ্যুৎ ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আজ ১৫ আগস্ট ২০২৩ খ্রি. রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বহরামপুর মধ্যপাড়ার মো: শহিদুল ইসলাম তার বসতবাড়ির উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য...
আগস্ট ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি:- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা পরিষদ।মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সিএন্ডবি মোড় এলাকায় এবং জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পুস্পস্তবক অর্পন শেষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন,বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।আজ অপরিমেয় শোকাহত চিত্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শাহাদাৎ...
আগস্ট ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
সংবাদ বিজ্ঞপ্তি:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন বলেছেন, আজ ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী।১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ৪৮ বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই।কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই।সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে রামেবির কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ...
আগস্ট ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১৫-৮-২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী থানা ০২ জন, তানোর থানা ০৪ জন, মোহনপুর থানা ০৮ জন, বাগমারা থানা ০৬ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন ও চারঘাট থানা ০২ জনকে গ্রেফতার করেছে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ০৮ গ্রাম হেরোইন, ১১৫ গ্রাম গাঁজা ও ৩৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
আগস্ট ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি:- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি একং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।সোমবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এই বাণীতে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।আজ অপরিমেয় শোকাহত চিত্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শাহাদাৎ বরণকারী তার পরিবার-পরিজনকে।এই দিনে আমি পরম করুণাময় আল্লাহর দরবারে জাতির জনক এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলীয় বৃত্তের মধ্যে সীমাবদ্ধ নন।তার পরিধি গোটা দেশময়।এ দেশের...