শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রোপিত গাছ নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, বিএমডিএ তানোর জোন কার্যালয় ঘিরে গড়ে উঠেছে তিন সদস্যর সন্বনয়ে শক্তিশালী সিন্ডিকেট চক্র।বিএমডিএ’র কতিপয় কর্মকর্তার যোগসাজশে সিন্ডিকেট চক্র নামমাত্র মূল্যে লাখ লাখ টাকা মূল্যের গাছ হাতিয়ে নিচ্ছেন। কথিত নিলামে এসব গাছের যেই মুল্যে দেখানো হচ্ছে।এলাকায় মাইকিং ও ঢোলশহরত করা হলে এসব গাছের মুল্যে তার ১০ গুন বেশী হবে।বিএমডিএ বিভিন্ন দপ্তরে নামমাত্র চিঠি দিয়ে দায় সারছেন।ফলে মানুষ জানতেই পারছেন না, এতে ইচ্ছে থাকা স্বত্তেও কেউ নিলামে অংশ নিতে পারছে না।ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ব্যাপক প্রচারে মাইকিং ও ঢোলশহরত না করায় ঝড়ে পড়া, ঝুঁকিপুর্ণ ও মরা পরিপক্ক গাছ যেখানে যেঅবস্থায়...জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (১৪ই জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ৯ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ২ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়।গতকাল বুধবার ( ১৪ জুন) ১ম সেমিতে সফররত মাগুরা ৩-০ গোলে ফেনী জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে উম্মে কুলসুম ২টি ও তৃষ্না ১টি গোল করেন।বিজিত দলের পক্ষে সাদিয়া আক্তার ১টি করে গোল পরিশোধ করেন।দিনের অন্য সেমিতে সফররত রংপুর ৩-০ গোলে রাঙ্গামাটি জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।বিজয়ী দলের পক্ষে সাইরা, রিসিতা ও আদুরী ১টি করে গোল করেন।রেফারীর দায়িত্ব পালন করেন আলেয়া আক্তার ও আব্দুল খালেক সেই সাথে ফটোগ্রাফের দায়িত্ব পালন করেন আওয়াল হোসেন।আজ বিরতী কাল শুক্রবার ফাইনাল খেলায় রংপুর ও মাগুরা জেলা অংশ নেবে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।
...
জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন উপজেলায় তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনেই দীর্ঘদিন ধরে আনফা ব্যাটারি পানি নামে একটি অনুমোদনহীন কারখানা চলছে।বুধবার (১৪ ই জুন) সরজমিনে গিয়ে দেখা যায়, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে একটি হাফ বিল্ডিং ঘরের একটি রুমের মধ্যে স্তরে স্তরে সাজানো আছে এসিড মিশ্রিত কয়েকশত ব্যাটারি পানির কন্টিনার।কিন্তু সেই রুমটি দিনের বেলায় থাকে বাহির থেকে তালা বদ্ধ আর রাতের বেলায় শুরু হয় কারখানার কার্যক্রম।খোঁজ নিয়ে জানা যায়, প্রতিমাসেই এই কারখানা থেকে প্রায় কয়েক লক্ষ টাকার ব্যাটারি পানি মদন উপজেলার সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছে।কিন্তু কারখানাটিতে নেই কোন ধরনের কাগজপত্র কিংবা অগ্নি নিবারণ করার মত নেই কোন সুযোগ সুবিধা।এতে আশপাশের পরিবেশ হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত।প্রতিবছর...
জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- "দেশী পণ্য কিনে হোন ধন্য" এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওয়ালটন প্লাজা কুলিয়ারচর শাখা উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৪ জুন) বিকালে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে ওয়ালটন প্লাজা'র নিজস্ব শো-রুমে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ওয়ালটন প্লাজা কুলিয়ারচর শাখা শুভ উদ্বোধন করেন ওয়ালটন এর সিনিয়র এক্সিকিউটিভ ও আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই এর সভাপতি চিত্র নায়ক আমিন খান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ালটন এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর...
জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আগামী ২৯ জুনকে ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।বুধবার (১৪ জুন) সকাল ৮টায় একযোগে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট বিক্রি শুরু হয়।বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে প্রতিটি ট্রেনের আসন খালি হয়ে যায়।রেলওয়ের তথ্যানুযায়ী, ১৪ জুন থেকে দেয়া হচ্ছে ২৪ জুনের টিকিট।একইভাবে ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের ও ১৮ জুন দেীয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেয়া শুরু হবে ২২ জুন।সে হিসাবে ২২ জুন দেয়া হতে পারে আগামী ২ জুলাইয়ের টিকিট।২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হতে পারে।ঈদে আসনবিহীন টিকিট মোট আসনের ২৫ শতাংশ দেয়া হবে।এবার ঈদযাত্রায় ট্রেনের মোট আসন হবে প্রায় ২৯ হাজার।
রেলওয়ে কর্মকর্তারা...
জুন ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১৪-০৬-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৯ জন, তানোর থানা ০৪ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০৬ জন, পুঠিয়া থানা ০৬ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ১১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং মোঃ মামুন হোসেন (৪০) ২০ লিটার চোলাইমদসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ রুবেল হোসেন (২৫) কে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।।
...
জুন ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- হাঁটি হাঁটি পা পা করে ১০ বছর পদার্পণ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর ও সাধারণ সভা উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।গত ১৪ জুন ২০২৩ দিনাজপুর স্টেশন রোডস্থ জামে মসজিদ মার্কেট ২য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সাধারণ-সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সভাপতিত্ব করেন মো. তাজুল ইসলাম, বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম,কোরবান আলী সোহেল, কোশাধ্যক্ষ মো. বেলাল হোসেন (রাজু), সাংগঠনিক-সম্পাদক সায়েম সিদ্দিকী, প্রচার-সম্পাদক ফরহাদ রহমান খোকন, দপ্তর সম্পাদক বেলাল হোসেন (জয়), কার্য নির্বাহী সদস্য রুবেল সরকার, সদস্য ইসমাইল হোসেন।
মো. তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত সাবেক মন্ত্রী খুরশিদ...
জুন ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ২০১৯ সালের করোনা মহামারির প্রভাবে সারা পৃথিবীর মত বাংলাদেশও ক্ষতির সম্মুখীন হয়েছিল।সেইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরবঙ্গের বিশাল আদিবাসী জনগোষ্ঠী, যাদের বেশিরভাগেরই পেশা বর্গাচাষি, দিনমজুর ও পশুপালন।করোনার সেই ভয়াবহতার মাঝে উত্তরবঙ্গ আদিবাসী সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়ন সংগঠন আদিবাসী জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ ছাড়াও এই মহামারির মোকাবিলায় ঘোড়াঘাট থানার বেলতলি গ্রামের ১০ টি পরিবারকে ২০২১ সালে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও ৫ টি পরিবারকে ভেড়া, গরু ও শূকরের সাবক দিয়ে সাহায্য করে ও একইসাথে গবাদিপশুগুলোর পরিচর্যা, চিকিৎসা ও খাবারের জন্য মাসিক ভিত্তিতে অনুদান প্রদান করা হয়।সংগঠনটির এই অনুদান পাওয়ার পর থেকে বেলতলি গ্রামের ১৫ টি পরিবারের আর্থিক পরিবর্তন হতে শুরু করে।
জসিন্তা মুরমুর গরুর খামারে এখন ৩টি...
জুন ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- আগামী ১৮জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোণায় জেলা সাংবাদিকদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩জুন) বিকেলে ইপিআই ভবনে সিভিল সার্জন অফিস নেত্রকোণা এই অরিয়েন্টেশনের আয়োজন করে।নেত্রকোণা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ অভিজিত লোহ এর সভাপতিত্বে অরিয়েন্টেশনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন ডাঃ ফারিয়া জাহান ছুটি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আহসান কবির রিয়াদ, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।আগামী ১৮ই জুন নেত্রকোণা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৫শত শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৮ হাজার ৫শত শিশুকে ভিটামিন-এ...