শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফায়ার সার্ভিস অধিদপ্তরের সাথে ট্রেনিং কমপ্লেক্স ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- দায়বদ্ধতা নিশ্চিতকরণ, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছানো এবং প্রদত্ত সেবা সহজীকরণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে বিভাগ ও ট্রেনিং কমপ্লেক্সের ২০২৩-২০২৪ অর্থ-বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।১৯ জুন সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অুনষ্ঠান অনুষ্ঠিত হয়।বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম। এ সময় অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ,...

নেত্রকোণায় টিসিবির পণ্য বিতরণ শুরু

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ শুরু।১৯ জুন সোমবার সকালে জেলার মুক্তারপাড়া মাঠে অসহায়- গরিব মানুষেদের মাঝে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা আক্তার, নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালসহ আরো অনেকে।উদ্বোধনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, নেত্রকোণায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে জেলার ৩৩ হাজার অসহায়, গরীব, দুঃখী ও মেহনতী খেটে খাওয়া কার্ডধারী মানুষের মাঝে ২ কেজি তেল ও ২ কেজি করে ডাল, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।এ বিতরণ কার্যক্রম চলবে...

পাকুন্দিয়াতে প্রতিবেশীর লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম, এলাকায় উত্তেজনা।

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম,  থানায় অভিযোগ।অভিযোগের ভিত্তিতে যানা যায় যে, আঙ্গিয়াদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত ১/৬/২০২৩ ইং বাদী শহিদুল্লাহর আঙ্গিয়াদী সরকার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছাঃ নোহা (১১) দুপুর আনুমানিক ১টার সময় স্কুল ছুটির শেষে বাড়ী ফেরার পথে বিবাদী কোহিনুর গং তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি মারধোর করে।তার চিৎকারে পাড়া প্রতিবেশী ও তার মা সালমা বেগম ছুটে এসে তার মেয়ে নোহা কে উদ্ধার করতে গেলে বিবাদী কোহিনুর তার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।আঘাতে তার বাম কানের পাশে উপরে ফেটে রক্তাক্ত জখম হয়।তৎক্ষণাৎ অটো রিক্সা করে তাকে পাকুন্দিয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা...

দুর্গাপুরের সাংবাদিক কে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা !

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক কলি হাসানকে হত্যাচেষ্টা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।১৬ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলা নং-২০।মামলার বিবরণ থেকে জানা যায়,গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিত ভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে হান্নান মিয়া (৩৮) ও একই উপজেলার চন্তিগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে  আসাদ (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৩ জন।এসময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান নিজেকে বাঁচাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার...

রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়ে আ.লীগ নেতা আটক

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মামাকে জিতাতে নির্বাচন কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়ে আটক হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন।রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়িতে যান।ওই নির্বাচন কর্মকর্তার বাড়িতে প্রবেশ করলে তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকরা।এ সময় তারা বাড়ি ঘেরাও করে লিমনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে।রাত ১২টার দিকে পুলিশ লিমনকে ওই বাড়ি থেকে বের করে থানায় নিয়ে যায়।লিমনের মামা আব্দুল হামিদ সরকার টেকন নগরীর ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।নগরীর সাগরপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ওই বাড়িতে ভাড়া থাকেন। তিনি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সহকারি...

রাজশাহীতে ভল্টে মজুদ সাড়ে ৭ কেজি হিরোইন, স্বর্নলংকার, টাকসহ আটক-১

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, ফেন্সিডিল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।আটকৃতের নাম জিয়ারুল ইসলাম (৩৫)।সে গোদাগাড়ী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের কসাইপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।১৯ জুন সোমবার বেলা ১১টায় রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুাষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ বলেন, (১৯ জুন) রাত পৌনে ৪ টার দিকে তার নির্দেশনায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল রানা এবং অফিসার ইনচার্জ গোদাগাড়ী মডেল থানা কামরুল ইসলাম নেতৃত্বে তাকে আটক করা হয়।এসময় সাড়ে ৭ কেজি হেরোইন, ১৮ বোতল ফেন্সিডিল, হেরোইন বিক্রির ২৪ লক্ষ ৫০ হাজার নগদ টাকা এবং ২৫৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত...

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৮ জুন রোববার বিকালে কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুলিয়ারচর উপজেলা পরিষদ ৩-০ গোলে রামদী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া ইসলাম লুনা'র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,...

শাহ্ জালালে পুলিশ পরিচয়ে ডলার প্রতারণা, প্রতারক আটক

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডার্সমেন্টের মাধ্যমে প্রতারণার সময় হাতে নাতে ইমন সরদার (২৪) নামে এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।রোববার(১৮) জুন রাতে  বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।তিনি জানান, প্রতারক ইমন সরদার।যার বাড়ি রাজবাড়িতে।তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিঃগমন টার্মিনালে অবস্থান করছিলেন।এরপর দুবাই প্রবাসী দুই যাত্রী মো রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন।এসময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়।কারণ প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট,কাঁধে পুলিশের একটি ব্যাগ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (১৮ই জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১১ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৪ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে নওহাটা সরকারী কলেজ চ্যাম্পিয়ন

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সারা দেশের ন্যায় রাজশাহীতেও জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে।গতকাল রোববার (১৮ জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় নওহাটা সরকারী কলেজ ১-০ গোলে বাঘা সরকারী শাহদৌলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বিজয়ী দলের পক্ষে মেহেদী হাসান খেলার প্রথমার্ধে জয়সুচক গোলটি করেন।নওহাটা কলেজের মেহেদী হাসান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।চ্যাম্পিয়ন নওহাটা সরকারী কলেজ ও রানারআপ বাঘা সরকারী শাহদৌলা কলেজ বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহনের সুযোগ পাবে।খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্টানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর চ্যাম্পিয়ন ও রানারআপ...