শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জঙ্গি নেতা শামিনের সঙ্গে কেএনএফ প্রধানের সম্পর্ক যেভাবে গড়ে ওঠে

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা থেকে একসঙ্গে নিখোঁজ হয় আট কলেজছাত্র।পরে র‌্যাবের গোয়েন্দা দল জানতে পারে কুমিল্লা থেকে নিখোঁজ ৮ তরুণসহ আরও বেশ কয়েকজন দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে।এসব তরুণ একসঙ্গে করার জন্য গঠিত হয় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’।এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ওরফে শামিন স্যার ওরফে মেন্ডিং মুরং। নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত প্রায় ৮০ জনকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সিটিটিসি।তবে অধরা ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ।দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর অবশেষে মোস্ট ওয়ান্টেড আসামি শামিন মাহফুজকে গ্রেফতার করেছে সিটিটিসি। একই সঙ্গে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়।এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (২৪শে জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ৫ পিস ইয়া IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী রেলস্টেশনে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না

জুন ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ট্রেনের টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলওয়ে রেলওয়ে পশ্চিম রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।তিনি বলেন, ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ও যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।যেসব যাত্রী অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে টিকিট দেখে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।রোববার (২৫ জুন) মহাব্যবস্থাপকের সাথে একান্ত আলাপ চারি তায় তিনি একথা বলেন।তিনি বলেন, অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়েছে আগেই।আর ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে কাটতে পারছেন যাত্রীরা।যেসব যাত্রী টিকিট কাটতে পারছেন তাদেরকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।তিনি বলেন, সকাল থেকে ছেড় গেছে ১০টি ট্রেন।সব ট্রেনেই শতভাগ টিকিট বিক্রি হয়েছে। যথা...

হাতি দিয়ে চলছে চাঁদাবাজি: অসহায় পথচারীরা

জুন ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সড়কে ঘুরে বাড়াচ্ছে বিশাল দেহী হাতি রাস্তা দিয়ে যাতায়াতের সময় হাতির ভয়ে চলাচল করতে পারছে না শিক্ষার্থী, পথচারীসহ যানবাহন।হাতির পিঠে ভাব নিয়ে বসে আছেন মাহুত।আর এই মাহুতের নির্দেশে পথচারী, দোকানপাট, অটোরিকশা, সাইকেল,ভ্যান, মোটর সাইকেল, বাস, ট্রাক আটক করে তারপর শুড় এগিয়ে দিচ্ছে টাকা নেওয়ার জন্য।টাকা না দেওয়া পর্যন্ত শুড় সরাচ্ছেনা হাতিটি টাকা না দিলে উলটো ভয় দেখাচ্ছে মাহুত।এভাবেই চলছে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায় ২৫ জুন ২০২৩ আনুমানিক সকাল ১১ টার দিকে দিনাজপুর শহরের পাহাড়পুরসহ বিভিন্ন স্থানে হাতি দিয়ে যানবাহন আটক করে টাকা আদায় করছে একজন মাহুত। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে দোকানের ধরন অনুযায়ী ৫০-১০০ টাকা করে নেওয়া হচ্ছে চাঁদা।একজন অটোরিকশা চালক...

আজ জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্ম-শতবার্ষিকী

জুন ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশের রাজনীতিতে যে কজন ক্ষণজন্মা মানুষ স্বীয় প্রতিভা ও কর্ম-গুণে খ্যাতি অর্জন করেছেন এবং বাঙালি জন-জীবনে নিজের আসন পাকাপোক্ত করতে সমর্থ হয়েছেন তাঁদের মধ্যে জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান (১৯২৩-১৯৭৫) একজন স্মরণীয় ব্যক্তিত্ব।আজ সোমবার (২৬ জুন) তাঁর জন্মশতবার্ষিকী।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।ওই সময় মুজিবনগর সরকার গঠন এবং যুদ্ধ পরিচালনায় তাঁর দক্ষতা ও যোগ্যতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি এবং তিনি সর্বদাই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন।এই মহান ব্যক্তিত্ব ১৯২৩ খ্রিস্টাব্দে ২৬ জুন বৃহত্তর রাজশাহী জেলার নাটোর মহকুমার বাগাতিপাড়া থানার মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন নূরপুর...

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন।

জুন ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বাজেট অধিবেশন পেশ করেন মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।আজ রবিবার (২৫জুন) সাড়ে ১২টায় মদন পৌর মিলনায়তনে মদন পৌরসভা এ বাজেট অধিবেশনের আয়োজন করে।নতুন করে করারোপ না করেই এগারো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকার উন্নয়ন বজেট ঘোষণা করেন মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।এতে এগার কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যায় ও সতের লক্ষ নয় হাজার ষোল টাকা উদৃত ধরা হয়েছে।বজেটে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনে গুরুত্ব দেয়া হয়।বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশন অনুষ্ঠানটি মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মদন...

নগরবাসীকে দেওয়া ওয়াদা গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: খায়রুজ্জামান লিটন

জুন ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমি নগরবাসীকে যে ওয়াদা গুলো করেছি, পর্যায় ক্রমে সেই ওয়াদা গুলো বাস্তবায়ন করা হবে।এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো।তিনি ছাড়া আমার পক্ষে কোন কিছু করা সম্ভব না। আমি কর্মসংস্থানের ক্ষেত্র গুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব।বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সে গুলো বাস্তবায়ন করতে চাই।রাজশাহী...

রাসিক নির্বাচনে জামানত হারালেন ৩ মেয়রপ্রার্থী

জুন ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী এ ইচ এম খায়রুজ্জামান লিটন জয় পেয়েছেন।এই সিটি নির্বাচনে পরাজিত হওয়া তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।২১ জুন বুধবার রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এর আগে একই দিন সিটির ৩০টি ওয়ার্ডে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।বেসরকারি ভাবে প্রকাশিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি।লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের লতিফ...

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কজ্বি বিচ্ছিন্ন

জুন ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর ২৭ নং ওয়ার্ডের খুলিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে একজনের হাতের কজ্বি কেটে নিয়েছে দূর্বৃত্তরা।মুমুর্ষ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতলে ভর্তি করানো হয়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হলে ঢাকায় পাঠানো হয়েছে।২২ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নগরির ২১ নং ওয়ার্ডের খুলিপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।এই ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হাত বিচ্ছিন্ন হওয়া ব্যক্তির নাম খুলিপাড়া এলাকার আলতাফ শেখ।সে পেশায় নাইটগার্ড।এছাড়াও এই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।আহতরা হলেন, মনা, সজল ও মুকুল।আলতাফ শেখের ছেলে সাকিব শেখ জানান, আমাদের চাচাতো ভাই মুকুলকে মেরেছে এর জন্য মেডিকেল...

**রাসিক নির্বাচনের টুকিটাকি** বিশাল ব্যবধানে জয়ী হয়ে আবারও মেয়র নির্বাচিত হলেন লিটন

জুন ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে বিশাল ব্যবধানে আবারও নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।বুধবার (২১ জুন) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।প্রাপ্ত বেসরকারি ফলাফল:- সিটির ১৫৫ টির মধ্যে সবকটি কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ১ লাখ ৬০হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুরশিদ আলম ফারুকী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার হাজার ৪৮৩ ভোট।এছাড়া জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ও জাকের পার্টির প্রার্থী গোলাপফুল প্রতীক ১১ হাজার ৭১৩ভোট।এই নির্বাচনে ভোট পড়েছে ৫২ শতাংশ।প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পর রাজশাহী সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বয়কটের...