মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পরিবেশ উন্নয়নে দেশ-বিদেশে রাজশাহীর খ্যাতি অর্জন

জুন ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সবুজায়ন, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে দেশ-বিদেশে সুনাম ও খ্যাতি অর্জন করেছে রাজশাহী মহানগরী।রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়াদকালে নগর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণেই পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, দৃষ্টিনন্দন, সবুজ, উন্নত ও বাসযোগ্য পরিবেশবান্ধব শহর পেয়েছে মহানগরবাসী।এরই স্বীকৃতি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পেয়েছে বিভিন্ন পদক।সর্বশেষ বৃক্ষরোপণে বিশেষ অবদানে জন্য ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১, ১ম স্থাপন অর্জন করেছে রাসিক।সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (৫ই জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০০ গ্রাম হেরোইন ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

৪ বছরের শিশু আলিফ ও আবু কালাম মৃত্যু যন্ত্রণায়, ছটফট করছে হাসপাতালে

জুন ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- জমির ঘাসকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে কালিকাপুর তেলিপাড়া ২নং সুন্দরবন ইউনিয়ন দিনাজপুরে।থানার অভিযোগ সূত্রে জানা গেছে আবু কালাম এর বাড়ির পূর্ব পাশে ফুলবন সিনিয়র দাখিল মাদ্রাসার জমি লিজ নিয়ে জমিতে নেপোলিয়ান ঘাসের চাষ করেন ও বাজারজাত করেন।জমিতে ঘাসের চাষ করার পর হতেই প্রায় সময় প্রতিবেশী মো. সাবুল হোসেন এর পুত্র আরিফ ,মৃত খয়রুদ্দিনের পুত্র ইয়াকুব আলী, মোছা. ফাতেমা বেগম, ইয়াকুব আলির স্ত্রী হালিমা বেগম গ্যেংদের লোলুপ দৃষ্টি পরে এবং তাদের গৃহপালিত গরু উক্ত জমিতে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়।প্রায়শই তারা বিভিন্ন ভাবে ক্ষতিসাধন করে আসছে, গত ১ জুন ২০২৩ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আবু কালাম এর লিজকৃত জমিতে ইচ্ছাকৃত ভাবে আবাদি ঘাসের জমিতে তাহাদের গরু গুলিকে ছেড়ে দেয়, তাদেরকে গরু বেধে রাখতে অনুরোধ করেন আবু কালাম। এতে তারা ক্ষিপ্ত হয়ে কথা...

মদনে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

জুন ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ  নেত্রকোনা:- প্লাস্টিক দূষণের সমাধানের শামিল হই সকলে এবং সবাই মিলে পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ।এ প্রতি পাদ্যকে সামনে রেখে মদনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সবায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ মাঘান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মাসুদ ও গণমাধ্যম কর্মীগণ।এছাড়া বিভিন্ন...

টিসিবির পণ্য-নায্য মূল্যে আটার স্লিপ দিয়ে ভোট চাচ্ছে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে নায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের কাছে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ।এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে শনিবার লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে, শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এলাকার টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হচ্ছিল।কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন।তার লোকজন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ী (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।বর্তমান...

মোট আটক ৩৭ জন ও মাদক দ্রব্য উদ্ধার

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৫-০৬-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, মোহনপুর থানা ০৬ জন, বাগমারা থানা ০৭ জন, পুঠিয়া থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০৬ জন ও বাঘা থানা ০৯ জনকে আটক করে।যার মধ্যে ২৬ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০৪ জনকে মাদক দ্রব্যসহ ও ০৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদগাাড়ী থানা পুলিশ ১নং মোঃ ফিরোজ হোসেন ওরফে টিপু (৩৫) কে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ নুর জামান আলী (২৮) ও ২নং মোছাঃ নুরনাহার বেগম (৫১) দ্বয়কে ৫৫ গ্রাম হেরোইনসহ আটক করে।চারঘাট থানা পুলিশ ১নং মোঃ মকবুল হোসেন (৪৫) কে ৫০ লিটার চোলাইমদসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (৪ঠা জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka :  : রাজশাহী। ...

রাজশাহী সিটি নির্বাচন–২০২৩: ১৪ দলকে নিয়ে মাঠ কাঁপালেন লিটন

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে শুরু হয়েছে সিটি নির্বাচনের প্রচারণা উৎসব।প্রতীক পাওয়ার পরেই পুরোদমে মাঠ কাঁপাচ্ছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।এতে সবথেকে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দলের সমর্থিত হেভিওয়েট মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।শনিবার বিকালে নগরীর “জয় বাংলা চত্বর” থেকে ১৪ দলীয় জোটের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।এতে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন মেয়র প্রার্থী লিটন নিজেই।শহরের বিভিন্ন স্থান থেকে আসা ১৪ দলের পৃথক মিছিল এসময় পরিনত হয় জনসমুদ্রে।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরোপয়েন্টেস্থ বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।এতে রাজশাহী ১৪ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।পথসভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে...

নদীবক্ষে নগর তৈরির পরিকল্পনা আত্মঘাতি

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের অংশ গ্রহণ না থাকায় উন্নয়ন বলতে কংক্রিটের জঞ্জাল তৈরি হচ্ছে।উন্নয়নের নামে নদী দখলের পরিকল্পনা হচ্ছে।নীতি নির্ধারকেরা নদীর প্রস্থ কমিয়ে আনার নানা পরিকল্পনা করছেন।নদী বক্ষে নগর তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।যা আত্মঘাতি পরিকল্পনা।এসব নদী মেরে ফেলার পায়তারা।একই সাথে জীব বৈচিত্র ধ্বংশের আয়োজন চলছে।৫০ তম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার রাজশাহী অলকার মোড়ে রিক্সা র‌্যালি ও গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন।পরিবর্তন রাজশাহী, বাংলাদেশ বৈদেশিক কর্ম বিষয়ক কর্মজোট(বিডাব্লুজিইডি) উপকুলীয় জীবন যাত্রা ও পরিবেশ বিষয়ক কর্মজোট এবং এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট এন্ড ডেভেলেপমেন্ট (এপিএমডিডি) এই ৪ টি সংগঠনের আয়োজনে এ র‌্যালী ও সমাবেশে বক্তাব্য দেন নাগরীক নেতা রুলফাও পরিচালক আফজাল হোসেন,...

৭ জুন থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন  আগামী ৭ জুন বুধবার থেকে চালু হচ্ছে ঐদিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিশেষ এই ম্যাঙ্গ ট্রেনের কার্যক্রম উদ্বোধন করা হবে।রোববার (৪ জুন) পশ্চিম রেলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার  ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটির উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁপাই নবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে পথিমধ্যে আরও একটি রেলস্টেশনে থামবে ট্রেনটি।ওই সব স্টেশন থেকে আম নিয়ে ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।এছাড়া গত ২ জুন শুক্রবার ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।রেলওয়ে পশ্চম রাজশাহী সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি...